সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- ভোটের মুখে বিজেপি কর্মীর বাড়িতে রাখা বাইকে আগুন ধরানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য চড়ালো চুঁচুড়ার সুকান্তনগরে। ঘটনায় বাজাজ পালসার বাইকটি সহ ঘরে রাখা বহু জিনিসপত্র পুড়ে ছাই ছাই হয়ে গেছে। পাশেই ছিলো ভরা এলপিজি সিলিন্ডার। অল্পের জন্য বড়সর দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা যায় চুঁচুড়া সুকান্তনগরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রীর কন্ট্রাকটর মিন্টু মন্ডলের বাড়ির বারান্দার জানালা লাগানো উঠোনে একটি পুরনো বাইক রাখা ছিলো। রবিবার গভীর রাতে সেই বাইকে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন জানালা বেয়ে ঢুকে পরে ঘরে। আগুনের তীব্রতায় বাড়ির লোকেরা ঘুম থেকে উঠে পড়শিদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। মিন্টু জেড.পি ১১-র ১৭০ নম্বর বুথের বিজেপির সহ সভাপতি। তাঁর বক্তব্য তৃণমূলের লোকজনেদের কাছ থেকে বেশকিছুদিন ধরে ফোনে হুমকি আসছিলো। তাঁরাই এই কাজ করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বদের বক্তব্য ভোটের আগে ভয় দেখাতেই তৃণমূল এই ন্যাক্কারজনক কাজ করেছে। ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Related Articles
হাওড়াতেও পেট্রোলের সেঞ্চুরি , আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ।
হাওড়া, ৭ জুলাই:- হাওড়াতেও পেট্রোলের সেঞ্চুরি, পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে অভিনব প্রতিবাদ। হাওড়ায় পেট্রোলের দাম ১০০ পার করতেই কালো ব্যাজ পরে কালা দিবস পালন করল অল বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে আলো নিভিয়ে প্রতিবাদ জানানো হলো […]
নতুন গুন্ডা বিজেপিতে যোগ দিয়েছে , নাম না করে শুভেন্দুকে আক্রমণ কল্যাণ বন্দোপাধ্যায়ের।
হাওড়া , ২৩ ডিসেম্বর:- “নতুন গুন্ডা জয়েন করেছে বিজেপিতে। গুন্ডামিতো একটু চলবেই। হঠাৎ করে যদি পার্টি অফিস কোথাও কেউ করে, চিন্তার কিছু নেই। পাল্টা আমরাও সেটাকে দখলমুক্ত করব।” বুধবার রামনগরে তৃণমূলের পার্টি অফিসে হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ওই মন্তব্য করেন। পাশাপাশি, কারও নাম না নিয়ে তিনি বলেন,”হলদিয়া ডকে কাপ্তানি কে […]
বিজেপির কেন্দ্রীয় নেতার উপর হামলার প্রতিবাদে হুগলি জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ
হুগলি,৭ ডিসেম্বর:- বিজেপির কেন্দ্রীয় নেতা কবীর শঙ্কর বোসের উপর হামলার প্রতিবাদে হুগলি জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি দলের নেতা কর্মীরা। গতকাল তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল শ্রীরামপুর। তৃণমূল অভিযোগ করে তাদের উপর হামলা চালায় বিজেপি নেতার নিরাপত্তা রক্ষীরা। আবার বিজেপি অভিযোগ করে তাদের নেতা কবীর শঙ্কর বোসের উপর হামলা ও […]








