হাওড়া , ৬ ফেব্রুয়ারি:- জরুরি পরিষেবা বাদে আজ শনিবার বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত শান্তিপূর্ণ চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলোর মোর্চা। সমস্ত জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে তারা। হাওড়ায় কৃষক সংগঠনগুলোর পাশে দাঁড়িয়ে পথে নামে বামেরা। শানপুরে হাওড়া আমতা রোডে অবরোধ হয়। গাড়ি আটকে রাস্তায় বসে পড়েন বাম সমর্থকেরা। এছাড়াও হাওড়ার আরও কয়েকটি জায়গায় বাম সংগঠনের তরফ থেকে অবরোধ হয়। পুলিশ এসে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এদিন হাওড়াতেও কৃষি বিল বাতিলের দাবিতে চাক্কা জ্যাম কর্মসূচি ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। বাম ও কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি হয়। পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল। আটক করা হয় ২ জনকে। এদিন হাওড়ার শানপুরে বাম সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয় পুলিশের। সেখানে পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল। এছাড়া হাওড়ার গড়ফার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। যার জেরে যানজট দেখা যায়। বিশাল এলাকা জুড়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। অন্যদিকে, হাওড়া ময়দানের কাছেও চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়।
Related Articles
সব জল্পনার অবসান তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন কিরে বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর।
কলকাতা , ১৬ ডিসেম্বর:- অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্য বিধানসভায় এসে নিজের ইস্তফা পত্র জমা দেন তিনি। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন না। ফলে বিধানসভার সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। তার ভবিষ্যত রাজনৈতিক পরিকল্পনা এবং পদক্ষেপ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা জারি রাজ্যের রাজনৈতিক […]
ডেঙ্গু নিয়ে তথ্য গোপনের অভিযোগ নস্যাৎ করলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা।
কলকাতা, ১১ নভেম্বর:- ডেঙ্গি নিয়ে তথ্য গোপনের অভিযোগ পুরোপুরি নস্যাৎ করে দিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। পাল্টা তথ্য দিয়ে স্বাস্থ্য অধিকর্তা বলেন, কেন্দ্রের তোলা অভিযোগ ঠিক নয়। শুধু ডেঙ্গি কেন, রাজ্য সরকার কোনও রোগের তথ্যই গোপন করে না। স্বাস্থ্য অধিকর্তা জানান, জেলার স্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক করে স্বাস্থ্য ভবন তথ্য সংগ্রহ করে। […]
হবু স্ত্রীর অভিযোগে যুবককে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল কানপুর পুলিশ।
হাওড়া, ২৩ জানুয়ারি:- হবু স্ত্রীর অভিযোগের ভিত্তিতে হাওড়ার যুবককে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল কানপুর পুলিশ। ওই যুবকের পরিবারের দাবী ছেলে ও মেয়ে দুজনের এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এরপরেও ইচ্ছাকৃতভাবে ওই যুবককে ফাঁসানো হয়েছে। জানা গেছে, বছর দুয়েক আগে কানপুরে এক আত্মীয়ের বিয়েবাড়িতে গিয়ে হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুনীলের সঙ্গে আলাপ হয় ওই […]








