পশ্চিম মেদিনীপুর , ১ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলে মাড়তলায়,মাড়তলা সত্যেশ্বর মহাদেব জীউর মন্দিরে মহাযোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রাপ্তন এস পি তথা রাজ্য বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী তরুন যাশু সহ এলাকার বেশ কিছু মানুষজন। ভারতী ঘোষ বিজেপি নেত্রী হলেও এটি একটি অরাজনৈতিক কর্মসূচি। তাই এলাকার সমস্ত মানুষকে আমন্ত্রন জানানো হয়েছিল এই মহাযোজ্ঞে। ভারতী ঘোষ যোজ্ঞে অংশ নিলেন, এবং একটি গ্রাম্য পরিবেশে খিচুড়ি বিতরণ করেন, এবং সবার সাথে বসে খিচুড়ি খান, সর্বশেষে তিনি জানান এই মহাযোজ্ঞ বাংলার মানুষের ভালো থাকার জন্য, প্রাকৃতিক বির্পযয় যাতে না হয়, সব দিক থেকে বাংলার মানুষ যেন ভালো থাকে। পাশাপাশি তিনি বাজেট নিয়েও এদিন কেন্দ্র সরকারের প্রশংশা করেন। পাশাপাশি এলাকার এক হ্যান্ডিক্যাপ যুবকের হাতে তুলে দেয়া হয় সাইকেল।
Related Articles
ভোটের আগেই সাড়ে ছ’শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে।
কলকাতা , ২ মার্চ:- রাজ্যে ভোট গ্রহণ শুরুর আগেই রাজ্যকে আধাসেনার নিরাপত্তায় মুড়ে দিতে চলেছে নির্বাচন কমিশন। ২৭ শে মার্চ প্রথম দফার ভোটের আগেই রাজ্যে সাড়ে ছশো কোম্পানি আধাসেনা মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর ২৫ শে মার্চের মধ্যেই রাজ্যে দফায় দফায় সাড়ে ছশ কোম্পানি আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর […]
তৃণমূলের “দিদিকে বলো” কর্মসূচি হাওড়ায়।
হাওড়া,৯ জানুয়ারি:- জনসংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে চেয়ে তাদের পাশে দাঁড়াতে “দিদিকে বলো” কর্মসূচি নিয়েছে দল। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই হাওড়াতেও পথে নেমে পড়েছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। শুক্রবার হাওড়ার ৫৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চৈতালি বিশ্বাসের উদ্যোগে রামলোচন শায়র স্ট্রিটে “দিদিকে বলো” কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু […]
বালির মহাদেব জুটমিলে শ্রমিক বিক্ষোভ।
হাওড়া , ৩০ মার্চ:- করোনা সংক্রমণকে উপেক্ষা করেই বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন বালি মহাদেব জুটমিলের শ্রমিকরা। অভিযোগ, শ্রমিকদের পুরো বেতন না দিয়ে মালিকপক্ষ দেড় হাজার টাকা করে অগ্রিম দেবার সিদ্ধান্ত নিয়েছিল। আর তাতেই বেঁকে বসেন শ্রমিকরা। সোমবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, এই সঙ্কটজনক পরিস্থিতিতে অল্প টাকায় তাদের কোনও কাজ হবে না। […]








