কলকাতা , ১ ফেব্রুয়ারি:- রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় বাজেট কে দিশাহীন আখ্যা দিয়েছেন। তিনি বলেন এই বাজেট কে পাপারলেস বা কাগজ হীন বলা হচ্ছে। কিন্তু আদতে এই বাজেট দিশাহীন এবং বিভ্রান্তির বাজেট। করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বের সর্বত্র সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়ার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অর্থনৈতিক মডেলেও সেই সুপারিশ করা হয়েছে। কিন্তু সেই পথে না হেঁটে শুধু জোগান বাড়ানোর পথ প্রশস্ত করছে মোদী সরকার। পরিবর্তে মানুষের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দিলে ক্রয়ক্ষমতা বাড়ত। স্বভাবতই বাজারে জোগান বৃদ্ধি পেত। ব্রিটিশ অর্থনীতিবিদ কেইনসের নীতি তুলে ধরেন অমিত। যে অর্থনীতিবিদ বাজারে মন্দা কাটানোর দাওয়াই হিসেবে চাহিদা বাড়ানোর সওয়াল করেছিলেন।
Related Articles
বাম আমলে কলেজ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের দ্বারস্থ মন্ত্রী।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- বাম আমলে কলেজ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় অধ্যক্ষের দ্বারস্থ হয়েছেন। বিধানসভায় আজ তিনি এই অভিযোগের নথিপত্র সহ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। শোভনদেব বাবু তাঁর অভিযোগে জানিয়েছেন, ২০০১ থেকে ২০০৮ সালের মধ্যে নিয়ম না মেনে বিভিন্ন কলেজে শিক্ষক নিয়োগ করা হয়েছে। পাবলিক […]
পশ্চিমবঙ্গ পুলিশের চার আধিকারিক পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক।
কলকাতা, ১৩ আগস্ট:- পশ্চিমবঙ্গ পুলিশের চার আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক পেয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশের চার জন আধিকারিককে ২০২১ সালে সেরা তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক দেওয়া হয়েছে। দেশের ১৫২ জন পুরস্কার-প্রাপক পুলিশ আধিকারিকের মধ্যে ২৮ জন মহিলা। পশ্চিমবঙ্গের চার জন সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার দাস, কৌশিকব্রত মজুমদার, সুমন সাধুখাঁ এবং জিতেন্দ্র প্রসাদ এই পদক পেয়েছেন। […]
লিলুয়ায় স্ত্রী ও মেয়েকে অপহরণের অভিযোগ স্বামী ও সঙ্গীদের বিরুদ্ধে।
হাওড়া,৩ মার্চ:- নিজের স্ত্রী ও শিশু কন্যাকে অপহরণ করে গাড়িতে তুলে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল স্বামী ও তার সঙ্গীরা। শিশুকন্যা সহ উদ্ধার হয়েছেন ওই গৃহবধূ। সোমবার রাতে ওই ঘটনা ঘটে হাওড়ার লিলুয়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে লিলুয়া থানায় আসা একটি ফোনে পাওয়া খবরের সূত্রে পুলিশ জানতে পারে এক মহিলাকে […]







