হুগলি,২১ জানুয়ারি:- কানাইপুর এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হলো। সোমবার অজানা জন্তুর আতঙ্কে আতঙ্ক ছড়ায় কানাইপুর রায়পাড়া এলাকায়। এরপর আজ মঙ্গলবার সকালে এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করলো নেচার এনভায়রমেন্ট এন্ড ওয়াইল্ড লাইফ সোসাইটি এর আধিকারিকরা । সব দেখে জানান এটা কোনো ভাবেই বাঘ হতে পারে না। এটা আসলে বাঘরোল অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই ।
তবে একাধিক পায়ের ছাপ পাওয়া যাওয়ায় আতঙ্কিত মানুষ। মঙ্গলবার সকালে এলাকায় আসেন বিধায়ক প্রবীর ঘোষাল,কথা বলেন সাধারণ মানুষদের সাথে।মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন বিধায়ক। এদিন বিধায়ক এলাকায় এসে জানান যে এখানে বাঘের আতঙ্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বনদফতর জানিয়েছে প্রাণীটি আসলে বাঘ নয় বাঘরোল।Related Articles
২০% বাড়ছে সেফ হোম , কোয়ারেন্টিন কেন্দ্রের সংখ্যা।
কলকাতা , ১৬ এপ্রিল:- যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা সারা দেশ সহ রাজ্যেও বেড়ে চলেছে সে ক্ষেত্রে পুরো ও নগর উন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে সেফ হোম এবং কোয়ারেন্টিন কেন্দ্রের সংখ্যা গত বছরের তুলনায় এবছর বাড়ানো হবে। সূত্রের দাবি গত বছরের তুলনায় এই বছর সেই কেন্দ্রের সংখ্যা কুড়ি শতাংশ বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই সেই মর্মে প্রস্তুতি […]
ফোনে আড়িপাতার বিতর্ক এবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকেও।
কলকাতা , ২২ জুলাই:- ফোনে আড়িপাতা ও চরবৃত্তি নিয়ে মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বৈঠকে তিনি মন্ত্রী ও আমলাদের বলেন প্রয়োজনে পুরানো দিনের কম দামি সাধারণ ফোন এ কথা বলুন। দামি ফোন, আধুনিক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে তাতে শুধু মাত্র শুভেচ্ছা বিনিময় করুন। দল বা সরকারের গুরুত্বপূর্ণ কথা দামি ফোনে […]
রাজ্যের সব সরকারি হসপিটালে প্রবীণ নাগরিকদের যত্ন নেওয়ার জন্য চালু হচ্ছে বিশেষ ইউনিট।
কলকাতা, ২৬ নভেম্বর:- প্রবীণ কল্যানে ফের এক বড়সড় পদক্ষেপ গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের সব সরকারি হাসপাতালে প্রবীণ নাগরিকদের যত্ন নেওয়ার জন্য বিশেষ ইউনিট চালু করা হচ্ছে। প্রথম পর্বে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে এই পরিষেবা। যার নাম দেওয়া হয়েছে জেরিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বিভিন্ন সরকারি হাসপাতালে সমীক্ষা চালানোর পরে এই […]







