সুদীপ দাস,২১ জানুয়ারি:- ডানদিকের দাঁত তোলার কথা থাকলেও তোলা হলো বাঁদিকের দাঁত। ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের চুঁচুড়া থানায়। অভিযুক্ত চিকিৎসকের নাম দিলীপ কুমার ঘোষ। পান্ডুয়ার বাসিন্দা প্রনতী সরকারের(৫২) বাঁদিকে উপরের পাঁটির দুটি দাঁত তোলার কথা ছিলো। গত ১৯তারিখ চুঁচুড়ায় ডাক্তারের চেম্বারে প্রনতি দেবীর বাঁদিক অবশ করা হলেও ডানদিকের দুটি দাঁত তোলা হয় বলে অভিযোগ। সেসময় যন্ত্রনায় ছটফট করতে থাকেন প্রনতী দেবী।
অভিযোগ ভূল ধরিয়ে দেওয়ায় ডাক্তার তাঁকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখেন। কিন্তু সেসময় প্রনতী দেবীর ছেলে সুভাশিষ থানায় অভিযোগ জানানোর কথা বললে ডাক্তার বিষয়টি আপসে মিটিয়ে নেওয়ার কথা বলে। কিন্তু প্রনতী দেবীরা এই অন্যায়ের সাথে আপস করতে রাজি হয়নি। আজ চুঁচুড়া থানায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। এখনও পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকের সাথে যোগাযোগ করা যায়নি।Related Articles
তৃণমূলের প্রার্থীপদ পরিবর্তনের দাবিতে বিক্ষোভ রিষড়ায় , প্রয়োজনে ভোট বয়কটের হুমকি।
হুগলী, ৫ ফেব্রুয়ারি:- রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিন সকাল থেকে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ডের প্রার্থী পদ নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত পুরসভার ইলেকশনে এখান থেকে জয়লাভ করেছিলেন শুভজিৎ সরকার ।এ বছর এই আসনটি এস সি জেনারেল হওয়ায় হওয়ায় এখানকার তৃণমূল কর্মীরা আশা করেছিলেন এখানে থেকে ঝুম্পা দাস সরকার প্রার্থী হবেন। প্রথম […]
আজ বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে হাওড়ায় বাড়তি সতর্কতা পুলিশের।
হাওড়া , ৮ অক্টোবর:- আজ বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান কর্মসূচির মোকাবিলা করতে কড়া ব্যবস্থা নিল হাওড়া সিটি পুলিশ। গত বছরের বামফ্রন্টের নবান্ন অভিযানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিজেপির নবান্ন অভিযানের আগে এবার যথেষ্ট সতর্কতা গ্রহণ করা হয়েছে। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বুধবার বিকেল পর্যন্ত মিছিলের নির্দিষ্ট রুট পুলিশকে না জানানোর কারণে শহর […]
সরকারের বর্ষপূর্তিতে কুড়ি লক্ষ মহিলার হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে।
কলকাতা, ২ মে:- রাজ্য সরকারের বর্ষপূর্তিতে আরও কুড়ি লক্ষ মহিলার হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আনুষ্ঠানিক ভাবে নতুন উপভোক্তাদের হাতে এই টাকা তুলে দেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উপভোক্তাদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সরকারের বর্ষপূর্তিতে […]








