অঞ্জন চট্টোপাধ্যায়,২০জানুয়ারি:- ডার্বির পরদিনই বড়সড় রদবদল মোহনবাগানের পরিচালন সমিতিতে। সবুজ- মেরুনের পরবর্তী সভাপতি হচ্ছেন টুটুবাবু। এতদিন ক্লাবের সচিব ছিলেন টুটু বোস। প্রয়াত সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া সচিব পদে এলেন সৃঞ্জয় বোসগীতানাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই মোহনবাগান ক্লাবের সভাপতি পদটি ফাঁকা পড়েছিল। সেই শূন্যস্থান পূরণের জন্যই পরিচালন সমিতিতে রদবদলের প্রয়োজন পড়ে। ক্লাবের শীর্ষকর্তারা বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন। সোমবার অর্থাৎ ডার্বির পরের দিনই পরিচালন সমিতির গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়।
সেই বৈঠকেই স্থির হয় ক্লাবের পরবর্তী সভাপতি হবেন টুটু বোস। এবং তাঁর জায়গায় সচিব পদে বসবেন সৃঞ্জয় বোস সচিব পদে উন্নীত হওয়ায়, সহ-সচিব পদটিও ফাঁকা হয়ে যায়। সেই পদে বসতে চলেছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। সত্যজিতবাবু এতদিন কোষাধ্যক্ষের দায়িত্ব সামলে আসছিলেন। তাঁর পরিবর্তে সবুজ মেরুনের নতুন কোষাধ্যক্ষ হবেন উত্তম সাহা। উত্তমবাবু ছিলেন মোহনবাগানের মাঠ সচিব। এই দায়িত্বটি এবার দেওয়া হল বর্তমান হকি সচিব মহেশ টেকরিয়ালকে। মহেশবাবুর জায়গায় হকি সচিব হচ্ছেন সঞ্জীবন বন্দ্যোপাধ্যায়।এছাড়াও মোহনবাগানের পরিচালন সমিতি এদিন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের পরিচালন কমিটিতে স্থায়ী সদস্য হিসেবে জায়গা পেলেন প্রয়াত অঞ্জন মিত্রর মেয়ে সোহিনী মিত্র। এদিনের বৈঠক শেষে এই সিদ্ধান্তগুলি ঘোষণা করেছেন ক্লাবের অর্থ সচিব দেবাশিস দত্ত। অন্যদিকে, মোহনবাগানের সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বসে আপ্লুত সৃ্ঞ্জয় বোস। তিনি বলছেন, “এটা একটা স্বপ্নের দিন। ১৯৮৭ সাল থেকে বাবা মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত। ৮ – ৯ বছর থেকে ক্লাবে আসা যাওয়া শুরু করেছি। তখন থেকেই ক্লাবের সঙ্গে জড়িত। এটা আমার জন্য একটি স্বপ্নের মুহূর্ত। আমার বাবা ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। আমিও আশা করি ক্লাবের জন্য ভাল কিছু করতে পারব। বাবার স্বপ্ন সার্থক করতে পারব।”Related Articles
বিজেপি মুখপাত্রের প্রভু জগন্নাথকে অপমান করার প্রতিবাদে শ্রীরামপুরে বিক্ষোভ।
হুগলি, ২২ মে:- জগন্নাথ দেব মোদির ভক্ত এমনটাই মন্তব্য করেছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। এই মন্তব্যের পরেই দেশজুড়ে সমালোচনার ঝড়। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধী বলেন দর্পের লঙ্কার পতন অনিবার্য। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন এই বক্তব্যের মধ্যে দিয়ে উড়িষ্যা বাসীর ধর্মীয় ভাবে আঘাত […]
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তে টানা তিন দিন রাজ্যে বৃষ্টি।
কলকাতা, ১৯ সেপ্টেম্বর:- আগামী তিন দিন টানা বৃষ্টি রাজ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি রাঁচী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। যা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আর এই নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার যুগলবন্দিতে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ টানা বৃষ্টিতে ভিজতে চলেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিস জানিয়েছে, […]
করোনা আবহে হয়নি বিশ্বকর্মার প্রতিমার অর্ডার ।
কোচবিহার , ১৫ সেপ্টেম্বর:- দীর্ঘ ৬ মাস ধরে মোকাবেলায় লকডাউন চলছে। তারেই মাঝে বেশ কয়েকটি উৎসব কেটে গেছে অনাড়ম্বরভাবে। আর তারপর বিশ্বকর্মা পুজা। মাত্র একদিন বাকি রয়েছে পুজার। এই বিশ্বকর্মা পূজা অনাড়ম্বরভাবেই হবে বলে ধারণা। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, যেহেতু করোনা চলছে, তাই অন্যান্য বছরের মতো এবছরও সে ধরনের বড় আয়োজনে কোন পুজো হচ্ছে না। ছোটমোটো […]










