হুগলি , ২৮ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগর স্টেশন থেকে পার ডানকুনি অবধি সংযোগকারী প্রধান সড়ক নৈটি রোড দীর্ঘদিন বেহাল। এই রাস্তা জিটি রোড ও দিল্লী রোডের মধ্যে প্রধান সংযোগকারী রাস্তা এই রাস্তা। কিন্তু দীর্ঘদিন এই রাস্তা বেহাল থাকায় নিত্যদিন সমস্যায় পড়ছে নবগ্রাম কানাইপুরের বাসিন্দারা। এই বেহাল রাস্তা এখন রাজনীতির মূল কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের। এবার সেই বেহাল নৈটি রোড নিয়ে আন্দোলনে সামিল হলো সিপিএম দল। এদিন পঞ্চায়েত এর সামনে রাস্তা সারাইয়ের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয় সিপিএম দলের নেতা কর্মীরা। কিছুদিন আগেই এই বেহাল রাস্তা নিয়ে মুখ খুলে সরকারের সমালোচনা করেছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। এবার আবার সেই রাস্তা নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হলো সিপিএম।
Related Articles
শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা।
কলকাতা,৩০ নভেম্বর:- আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার নজরুল মঞ্চে এর আনুষ্ঠানিক সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বেশ কয়েকজন শিল্পীকে সঙ্গীত সম্মান জানাবে রাজ্য সরকার। এই কথা রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে এই কথা জানান ইন্দ্রনীল সেন । শহরের দশটি মঞ্চে এই মেলা হবে । পাঁচ হাজারের বেশি […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিস্কা চালিয়ে পুরসভায় আসেন কোন্নগর পৌরসভার পুরপ্রশাসক।
সুদীপ দাস , ২৬ ফেব্রুয়ারি:- পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার স্কুটিতে বসে নবান্নে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর দেখানো পথেই শুক্রবার জেলার বিভিন্ন প্রান্তে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল হল শাসক দলের নেতা কর্মীরা। এ দিন সকালে কোন্নগরের নিজের বাড়ি থেকে প্রতিকী রিক্স চালিয়ে পুরসভায় […]
দোকানের সাইন বোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করাকে কেন্দ্র করে তুলকালাম রিষড়ায়।
হুগলি , ২৪ জুলাই:- দোকানের সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করাকে কেন্দ্র করে তুলকালাম হুগলীর রিষড়ায়। শনিবার বাংলা পক্ষ নামে একটি সংগঠন রিষড়ার বিভিন্ন অবাঙালী এলাকায় গিয়ে দোকানের সাইনবোর্ডে নাম-ঠিকানা বাংলায় লেখার আবেদন জানায়। বাংলা পক্ষের দাবী হিন্দি-ইংরেজী যাই থাকুক না কেন আমাদের কোন আপত্তি নেই। কিন্তু পশ্চিমবঙ্গের দোকানপাটে বাংলা ভাষায় নাম ঠিকানা অবশ্যই লিখতে হবে। […]








