হাওড়া , ২৭ জানুয়ারি:- হাওড়ার বালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বালি বাজার এলাকায়। বালি ঘোষপাড়ার বাসিন্দা ওই বৃদ্ধের নাম বাসুদেব ঘোষ। তাঁকে ধাক্কা মারে ৫১ নম্বর রুটের একটি বেসরকারি বাস। আহত অবস্থায় তাঁকে বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনার তদন্তে নামে বালি থানার পুলিশ। ঘাতক বাসটিকে আটক করে তদন্ত শুরু হয়েছে।
Related Articles
সরকারি নির্দেশ ছাড়াই খুলে দেওয়া হলো কলেজ।
হুগলি, ২৫ অক্টোবর:- সরকারিভাবে ঘোষনার আগেই খুলে দেওয়া হলো কলেজ। ঘটনাটি হুগলি ইন্সটিটিউট অফ টেকনোলজি (hit) কলেজের। সোমবার ছাত্র-ছাত্রীরা এই পলিটেকনিক কলেজে ক্লাস করতে আসে। পড়ুয়ারা জানায় সরকারীভাবে কলেজ খোলার কোন খবর আমরা পাইনি। তবে কলেজ কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপে কলেজ খোলার মেসেজ পাঠায়। তা দেখেই আমরা কলেজে আসি। এবং এদিন সাধারন ক্লাসও হয়। যদিও সরকারী […]
ভাগাড়ে ধসে ক্ষতিগ্রস্তদের আপাতত থাকার জন্য বিকল্প ব্যবস্থা, আনা হয়েছে কন্টেইনার।
হাওড়া, ৩০ মার্চ:- হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ের ধসে ক্ষতিগ্রস্তদের আপাতত থাকার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে কয়েকদিন আগেই আনা হয়েছে কন্টেইনার। সেগুলোকেই ঘরের উপযোগী করে গড়ে তুলতে চলছে কাজ। তাতেই বসবাসের উপযোগী করে জানলা, দরজা লাগানো হয়েছে। আলো এবং পাখাও লাগানো হবে। খিদিরপুর থেকে ট্রেলারে করে সাতটি লোহার কন্টেইনার নিয়ে আসা হয় গত মঙ্গলবার রাতে। সেগুলো বসবাসের […]
ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ সরকারের।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষার লক্ষ্যে রাজ্য সরকার এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিতে চলেছে। চলতি বছরেই রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মী কে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এর নাম দেয়া হয়েছে বেসিক সাইবার সিকিউরিটি এন্ড হাইজিন প্রাক্টিস। তথ্যপ্রযুক্তি দপ্তরের সাইবার সিকিউরিটি সেন্টারকে এই প্রশিক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে বলে […]











