হাওড়া , ২৭ জানুয়ারি:- গুলিবিদ্ধ দলীয় কর্মীকে দেখতে হাওড়ার শ্রী জৈন হাসপাতাল ও রিসার্চ সেন্টারে ভর্তি থাকা গুলিবিদ্ধ দলীয় কর্মীকে বুধবার বেলায় দেখতে যান বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং। দলীয় কর্মীকে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ঠাকুরের আশীর্বাদে গুলিবিদ্ধ প্রমোদ দুবে বেঁচে গিয়েছেন। তবে যারা গুলি চালিয়েছে, তারা বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ওরা পতাকা উত্তোলন করছে এবং থানায় বসে থাকছে। পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয়। তার অভিযোগ, স্থানীয় বিদায়ী কাউন্সিলর অভিষেকের কাছে টাকা-পয়সা পাঠায়। তাই ওকে পুলিশ ধরছে না। প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি হাওড়ার বেলুড়ে এমসিকেভি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি কর্মীরা। অভিযোগ, অবরোধ চলাকালীন তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে ও গুলি চালায়। একটা গুলি এসে প্রমোদ দুবের পায়ে গুলি লাগে। তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে শ্রী জৈন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।
Related Articles
সাগর দত্ত মেডিক্যাল কলেজে করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল হবে কিনা তা নিয়ে তৈরি হল সংশয়।
কলকাতা , ২৩ নভেম্বর:- সাগর দত্ত মেডিক্যাল কলেজে করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল হবে কিনা তা নিয়ে তৈরি হল সংশয়। জানা গিয়েছে, স্বাস্থ্যদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন এখনও মেলেনি । রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের পরীক্ষামূলক প্রয়োগ হওয়া কথা থাকলেও তার এখনও চূড়ান্ত অনিশ্চয়তায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মতে, এখনও স্বাস্থ্যভবনের তরফে সবুজ সংকেত না মেলায় আর ট্রায়াল […]
নিম্নচাপের জেরে আরামবাগে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখলেন বিধায়ক।
আরামবাগ , ২৭ মে:- ইয়াস ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতি গ্রস্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। পাশাপাশি এই ঝড়ের প্রভাবে নিম্নচাপের জেড়ে বৃষ্টিপাত হওয়ায় হুগলি জেলার আরামবাগের বেশ কয়েকটি অঞ্চলের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরি দেখেন বিজেপি নেতা তথা আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। তিনি ক্ষতি গ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন। জানা গিয়েছে এদিন […]
আশা কর্মীদের দ্বিগুন পুজো বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- ডেঙ্গু দমন হোক বা কোভিডের বিরুদ্ধে লড়াই। পালস পোলিও কর্মসূচির সফল রূপায়ণ বা করোনা টিকাকরণের সপক্ষে প্রচার।তৃণমূল স্তরে জনস্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে সরকার ও সাধারণ মানুষদের মধ্যে সেতুবন্ধের কাজ করেন আশা কর্মীরা। পুজোর আগে এইবার তাদের এই অবদানকে সম্মান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা কর্মীদের জন্য এবার প্রায় দ্বিগুণ উৎসব বোনাস দেওয়ার […]









