অঞ্জন চট্টোপাধ্যায়,১৯ জানুয়ারি:- ভাগ্য সহায় ছিল না লাল-হলুদের। ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে আই লিগের প্রথম ডার্বি জিতল মোহনবাগান। দেশোয়ালি কিবুর স্ট্র্যাটেজিতে ঘায়েল হয়ে প্রথমবার কলকাতা ডার্বিতে মাথা নীচু করে মাঠ ছাড়লেন আলেজান্দ্রো। ম্যাচের সামগ্রিক পরিসংখ্যান নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসলে দেখা যাবে ম্যাচের শেষ ২০ মিনিট রাজত্ব করেছে ইস্টবেঙ্গল। আর তাতেই দু’গোলে এগিয়ে যাওয়া ম্যাচ জিততে শেষদিকে কালঘাম ছুটল কিবুর দলের।
রবিবাসরীয় যুবভারতীতে প্রথমার্ধ জুড়ে শুধুই মোহনবাগান। মাঝমাঠে ফুল ফোটালেন জোসেবা বেইতিয়া, ফ্রান গঞ্জালেসরা। পাশাপাশি নংদম্বা নাওরেম নামক তারকার জন্ম দিয়ে গেল এদিনের বড় ম্যাচ। বিষাক্ত দৌড়, তুখোড় ড্রিবলে লাল-হলুদ ডিফেন্সকে মাটি ধরালেন এই মণিপুরী। সঙ্গে রক সলিড ড্যানিয়েল সাইরাসের নেতৃত্বাধীন বাগান ডিফেন্সে প্রথমার্ধে এদিন এতটুকু আঁচড় কাটতে ব্যর্থ ইস্টবেঙ্গলের অপেক্ষাকৃত দুর্বল আক্রমণভাগ। গোকুলাম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে ডার্বির ঘুঁটি সাজিয়েছিলেন লাল- হলুদ কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই বড় ম্যাচে মাঠে নেমেছিলেন কিবু ভিকুনা। ম্যাচের ১৮ মিনিটে লাল-হলুদ ডিফেন্সের ডেডলক ভাঙে মোহনবাগান। বামপ্রান্ত ধরে সাইডব্যাক কমলপ্রীত সিংকে একপ্রকার বোকা বানিয়ে বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা জোসেবা বেইতিয়ার জন্য বল সাজিয়ে দেন নাওরেম। গোলরক্ষককে একা পেয়ে ফাঁকা গোলে হেডে বল জড়িয়ে দেন অরক্ষিত বেইতিয়া। গোল খেয়ে হতোদ্যম লাল-হলুদ খেই হারিয়ে ফেলে। সেই সুযোগে ইনসিওরেন্স গোল তুলে নেওয়ার লক্ষ্যে থাকলেও প্রথমার্ধে আর গোলসংখ্যা বাড়িয়ে নিতে পারেনি বাগান। তবে জারি ছিল তাদের দৃষ্টিনন্দন ফুটবল। প্রতিটি বিভাগে চিরপ্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে যুবভারতীতে তখন তরতরিয়ে ছুটছে পালতোলা নৌকো। প্রিয় ক্লাবের সঙ্গে এটিকে’র সংযুক্তিকরণের প্রসঙ্গ ভুলে ‘মোহনবাগান…মোহনবাগান…’ শব্দব্রহ্মে তখন ফেটে পড়ছে গ্যালারি।Related Articles
পয়লা বৈশাখ এবার থেকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করতে চায় সরকার।
কলকাতা, ২১ আগস্ট:- রাজ্য সরকার ২০ জুনের বদলে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করতে চায়। প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসুর নেতৃত্বে গঠিত পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ সংক্রান্ত কমিটি আজ বিধানসভায় বৈঠকে বসে। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। আগামী কাল থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশনে এই মর্মে একটি প্রস্তাব আনা হতে […]
কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে সরব লিভারপুলের ফুটবলাররা।
স্পোর্টস ডেস্ক ,২ মে:- কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল আমেরিকা। পুলিশি হেফাজতে জর্জকে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে এবং ন্যায়-বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক মাত্রায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর এই ঘটনায় এনফিল্ডে অনুশীলনের সময় প্রতিবাদ জানিয়েছে ফুটবল ক্লাব লিভারপুলের ফুটবলাররা। এক হাঁটু গেড়ে ওরা প্রতিবাদ জানিয়েছেন।ভার্জিল ভ্যান ডিজক, জেমস মিলনার, জো গোমেজ, অ্যান্ড্রু রবার্টসন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড প্রমুখ […]
বামেদের সদস্যই এবার নবগ্রামের তৃণমূল অঞ্চল যুব সভাপতি, ফেসবুকে ভাইরাল ভিডিও।
হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- হুগলি জেলায় যুব তৃণমূলের নেতৃত্বের বড় ভুল সামনে চলে এলো, কোন্নগরের নবগ্রাম অঞ্চল যুব সভাপতির নাম ঘোষণার পরেই। এবার নবগ্রাম অঞ্চল যুব সভাপতি করা হয়েছে চিরঞ্জিত ভট্টাচার্যকে। কিন্তু চিরঞ্জিত এর ফেসবুক প্রোফাইলের একটি ভিডিও ভাইরাল হতেই ধরা পড়েছে হুগলি জেলা যুব তৃণমূল নেতৃত্বের ভুল। চিরঞ্জিত এর ফেসবুক প্রোফাইলে পোস্ট এ দেখা যাচ্ছে […]








