হাওড়া, ২১ জানুয়ারি:- এবার হাওড়া সিটি পুলিশের তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যেই খোয়া যাওয়া মোবাইল ফিরে পেলেন এক ডাক্তারি পড়ুয়া। গত বুধবার হাওড়া স্টেশনে ট্যাক্সি থেকে নামার সময় খোয়া যায় সেই মোবাইল। পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির আরামবাগের বাসিন্দা সুরজায়া বেতাল (২১) নামের মেধাবী ওই ডাক্তারি পড়ুয়া ওইদিন হাওড়া স্টেশন চত্বরে অ্যাপ নির্ভর ট্যাক্সিতে (ক্যাব) করে হাওড়া স্টেশনে এসেছিলেন। ক্যাব থেকে নামার পর তাঁর খেয়াল হয় মোবাইলটি খোয়া গেছে। ডাক্তারি বিষয়ক গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল খোয়া যাওয়া সেই মোবাইলে। এই অবস্থায় তিনি স্থানীয় গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ জানান। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। যোগাযোগ করা হয় সেই ক্যাব সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে সেই ক্যাপ সংস্থার সাহায্যে কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হয় সেই খোয়া যাওয়া মোবাইল ফোন। পরে সেই মোবাইল তুলে দেয়া হয় ডাক্তারি পড়ুয়ার হাতে।
Related Articles
দুদিনের বৃষ্টিতেই জলবন্দির শিকার চুঁচুড়ার মানুষ।
হুগলি , ২২ আগস্ট:- লকডাউনের মধ্যে জলবন্দির শিকার চুঁচুড়ার সুভাষনগর এলাকার মানুষ , দুদিনের বৃষ্টিতেই জল জমে জনজীবন ব্যাহত । কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় নিকাশি ব্যাবস্থা নিয়ে সমস্যা বহুদিনের , বহুবার পঞ্চায়েত সদস্য থেকে প্রধান এমনকি বিধায়ককে পর্যন্ত জানানোয় কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। প্রতিবছর বর্ষাকালে, সামান্য বৃষ্টিতেই জল জমে এলাকার […]
শিশির অধিকারীর ডানা ছাঁটলো তৃণমূল।
কলকাতা , ১২ জানুয়ারি:- কাঁথির দাপুটে অধিকারী পরিবারের ডানা ছাঁটার কাজ ত্বরান্বিত করল তৃণমূল। এবার সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হলো শিশির অধিকারীকে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে কাঁথির সাংসদ ও তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশিরকে। নতুন চেয়ারম্যান করা হয়েছে অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে। […]
জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু তরতাজা যুবকের।
হাওড়া, ২৮ মে:- ‘রেমাল’ এর প্রভাবে অতি ভারী বৃষ্টির জেরে বাড়ির সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তরতাজা এক যুবকের। মৃতের নাম প্রসেনজিৎ গুহ (৩০)। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত সূর্যনগর এক নম্বর কলোনিতে গতকাল রাতে ওই ঘটনা ঘটে। বাড়ির কলিং বেলের বিদ্যুতের তার ছিঁড়ে গেলে ঘরের সামনেই বৃষ্টির জমা জলে ওই ঘটনা ঘটে। বাড়ির […]









