কলকাতা , ২১ জানুয়ারি:- কালিয়াগঞ্জ মহাকুমা হাসপাতালকে আরও বড় করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ৬০ শয্যার এই হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে করা হলো ২৫০। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে তিনি বলেন উত্তর দিনাজপুরের এই এলাকায় হাসপাতাল আরো উন্নত মানের হলে উত্তর এবং দক্ষিণ দুই দিনাজপুরের মানুষ উপকৃত হবেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগেই বিধানসভা উপনির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের জিতে নিয়েছিল। তাই এখানকার মানুষকে এই উপহার দিলেন মুখ্যমন্ত্রী।
Related Articles
একটি রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থে বিভাজনের চেষ্টা করছে। রাজ্য সরকার শিখ সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।
কলকাতা , ১১ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে এক শিখ যুবকের পাগড়ি খোলা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে রাজ্য সরকার সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টার অভিযোগে তুলেছে। স্বরাষ্ট্র দফতর এক টুইট বার্তায় জানিয়েছে শিখ ভাই ও বোনেরা এ রাজ্যে পুরোপুরি শান্তি ও সম্প্রীতিতে বসবাস করেন। ওই ব্যাক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। একটি রাজনৈতিক দল একে সাম্প্রদায়িক রঙ […]
বাড়ির পোষ্যের অস্বাভাবিক আচরণেই হাওড়ায় ডাকাতির কিনারা করলো পুলিশ।
হাওড়া,৪ জুলাই:- তদন্তে নেমে বাড়ির পোষ্যের অস্বাভাবিক আচরণের বিষয় জানতে পেরেই হাওড়ায় ডাকাতির কিনারা করে ফেলল ব্যাঁটরা থানার পুলিশ। গত ২৫ শে জুন হাওড়া ব্যাঁটরার হৃদয়কৃষ্ণ ব্যানার্জী লেনে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়। ডাকাতির সময় বাড়ির পোষা কুকুর কোনরকম চিৎকার করেনি বলে জানতে পারে পুলিশ। ঘটনার সময় বাড়ির পোষ্য চুপচাপ ছিল। ‘অচেনা’ […]
অরূপ রায়ের হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া , ৩১ জানুয়ারি:- হাওড়ায় অরূপ রায়ের হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আজ সকালে হোর্ডিং ছেঁড়ার ঘটনা নজরে আসে। হাওড়ার ২৫ নং ওয়ার্ডের নেতাজী সুভাষ রোড়ের উপর পার্বতী সিনেমার উল্টোদিকের রাস্তায় ওই ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ লাগানোর নাম করে সমবায় মন্ত্রী তথা তৃণমূল […]






