হাওড়া , ২০ জানুয়ারি:- বুধবার রাতে হাওড়ার দাশনগরে গেঞ্জির কাপড় তৈরির একটি কারখানায় ভয়াবহ আগুন আগে। দীপ ট্রেডিং নামের ওই কারখানায় সুতো থেকে কাপড় তৈরির কাজ হত। এর পিছন অংশেই ছিল হোমিওপ্যাথি ওষুধের শিশি তৈরির কারখানা। আগুন ভয়াবহ আকার নেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। বালিটিকুরির হাওড়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ওই কারখানায় এদিন রাতে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
Related Articles
শ্রমিক সংকটে বন্ধ রিষড়ার বেকারি শিল্প , চরম সমস্যায় এলাকাবাসী।
তরুণ মুখোপাধ্যায়,৯ এপ্রিল:- ভাতের বিকল্প রুটি, পাউরুটি কিন্তু চারিদিকে ভয়াবহ পরিস্থিতির জন্য লকডাউন এ চলে যেতে হয়েছে সবাইকে। এর ফলে মহা সংকটে পড়েছেন বেকারির মালিকেরা। হুগলির রিষড়া পুর এলাকার মধ্যে রয়েছে বেশ কয়েকটি পাউরুটি কারখানা।বর্তমান এই পরিস্থিতির ফলে বন্ধ রয়েছে সেগুলি ।ফলে পাউরুটির উৎপাদন হচ্ছে না। স্থানীয় এলাকায় দোকানগুলিতে পাউরুটি পাওয়া যাচ্ছে না এবং যাও […]
জগৎবল্লভপুরে বিরোধী দলের এজেন্টদের মারধরের অভিযোগ।
হাওড়া , ৬ এপ্রিল:- হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়া ১৮১ নম্বর বুথে গন্ডগোল। বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা ও মারধরের অভিযোগ। সকাল থেকেই বুথের সামনে ব্যাপক উত্তেজনা।বিরোধী দলের এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। এমনকি, বুথে পোলিং এজেন্ট বসিয়ে ফেরার সময়েও মারধরের অভিযোগ তুলেছেন বিরোধী প্রার্থী সাব্বির আহমেদের ইলেকশন এজেন্ট। Post […]
সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের লক্ষ্যে রবীন্দ্র জয়ন্তীতে রাখীবন্ধন বালিতে।
হাওড়া, ৯ মে:- মানুষের মধ্যে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের লক্ষ্যে রবীন্দ্র জয়ন্তীর দিন রাখীবন্ধনের আয়োজন করা হলো হাওড়ার বালিতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিনে মঙ্গলবার বালির নিক্কন এর তরফ থেকে প্রতি বছরের মতো এবারও প্রভাত ফেরীর আয়োজন করা হয়। এই প্রভাত ফেরীতে অংশ নেন বালির বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সদস্য সদস্যরা। অনুষ্ঠানের এবছর ২৪তম বর্ষ। প্রত্যেক বছরের […]









