পুরুলিয়া , ২০ জানুয়ারি:- জঙ্গলমহলের পর্যটনের ওপরেও গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজমের প্রকল্পের ওপর জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। যাতে আরও বেশি হোটেল, কটেজ তৈরি হয় তার জন্য জেলা প্রশাসনকে হোটেল মালিকদের সংগঠনের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হোম টুরিজমের ওপর জোর দিতে বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রূপসী বাংলার সৌন্দর্যের জন্য প্রচুর মানুষ পুরুলিয়ায় বেড়াতে আসেন। শুটিং করতেও আসে। কিন্তু এখানে তো থাকার জায়গাই নেই। হোম ট্যুরিজমকে উৎসাহ দিতে হবে। পর্যটকরা আদিবাসীদের বাড়িতে থাকতে ও তাদের সংস্কৃতি ও খাবার পছন্দ করবে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আজ পুরুলিয়ায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি।
Related Articles
গনেশ পুজোর মধ্যে দিয়ে পৃথিবীকে করোনা মুক্ত করার প্রার্থনা শেওড়াফুলিতে।
হুগলি , ২২ আগস্ট:- গনেশ পুজোর মধ্যে দিয়ে পৃথিবীকে করোনা মুক্ত করার প্রার্থনা করলেন উদ্যোক্তারা । শনিবার শেওড়াফুলি সরকার পাড়ার মন্দিরে পুজা পাঠের মধ্যে গনেশ পুজো করা হয়।পুজো কমিটির উদ্যোক্তা সুবীর ঘোষ বলেন ,’স্থায়ী মন্দিরে সাত বছর ধরে পুজো হয় ।গোটা শেওড়াফুলির সমস্ত মানুষ পুজোতে অংশ নেন ।আমরা স্বাস্থবিধি মেনে মন্দিরে গনেশ পুজোকে বিশ্ববাসী কে […]
ইউক্রেনে থেকেও গোলার আঁচ পায়নি, ব্যান্ডেলের বাড়িতে ফিরলো পুষ্পিতা !
সুদীপ দাস, ৩ মার্চ:- যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে আটকে ছিলো চুঁচুড়ার বিনোদিনী গার্লস হাই স্কুলের প্রাক্তন ছাত্রী পুষ্পিতা চৌধুরী। বছর ২২-এর পুষ্পিতার বাড়ি চুঁচুড়া থানার ব্যান্ডেল নিউ কাজিডাঙ্গা এলাকায়। বাবা শ্যামল শ্যাম চৌধুরি ভারতীয় রেলে কর্মরত। তিনি দমদমে মেট্রো স্টেশনে কর্তব্যরত। মা শিউলি চৌধুরী গৃহবধু। দুই মেয়ের মধ্যে ছোট পুষ্পিতার ইচ্ছামত ডাক্তারি পড়াতে সবরকম প্রচেষ্টা চালিয়েছেন চৌধুরী […]
বুধবার প্রজাতন্ত্র দিবস। বিদ্যাসাগর সেতুতেও চলছে নাকা তল্লাশি।
হাওড়া, ২৫ জানুয়ারি:- আগামীকাল বুধবার ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস। এর প্রাক্কালে নাশকতামূলক অপরাধ রুখতে ও নিরাপত্তার কারণে জোরদার নাকা চেকিং শুরু হয়েছে হাওড়ায়। মঙ্গলবার সকাল থেকেই দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজায় নাকা চেকিং চলছে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নাকা চেকিং চলছে। শিবপুর থানার পুলিশ কলকাতার দিক থেকে আসা যাওয়া সবধরনের গাড়িতেই তল্লাশি করছে। […]








