হাওড়া , ১৮ জানুয়ারি:- কৃষি আইন প্রত্যাহার সহ ১০ দফা দাবিতে হাওড়ায় আইন অমান্য ও জেল ভরো আন্দোলন করল বাম সংগঠন সিটু। সোমবার দুপুরে হাওড়া ময়দান চত্বরে জমায়েতের পর সিটু কর্মীরা মিছিল করে ময়দান ফ্লাইওভারের সামনে এলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সিটু কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড টপকে দ্বিতীয় ব্যারিকেডের সামনে চলে আসেন। সেখানে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়। সিটু কর্মীরা তাদের দাবিদাওয়া নিয়ে সেখানেই শ্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের গ্রেফতার করে পরে মুক্তি দেয়। সিটুর হাওড়া জেলা সাধারণ সম্পাদক সমীর সাহা জানান, আজকে আমাদের আইন অমান্য ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। তাতে আমরা সফল হয়েছি। উল্লেখ্য, কৃষক ও কৃষি বিরোধী আইন প্রত্যাহার, শ্রমিক বিরোধী সংশোধিত শ্রম আইন প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে সোমবার আইন অমান্য ও জেল ভরো আন্দোলন কর্মসূচি নিয়েছিল সিটু।
Related Articles
হালিশহরে বোমা বিস্ফোরণ আহত তিনজন শিশু।
উঃ২৪পরগনা,২৪ এপ্রিল:- আজ হালিশহর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কবিরাজ পাড়া জলের ট্যাংকির মাঠ সংলগ্ন এলাকায় তিনজন শিশু জঙ্গলে সামনে খেলা করার সময় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। কৌশিক দাস(১১) ভোম্বল দাস(১২) ও দেবজিত কুন্ডু( ১০) তিন শিশু কে আহত অবস্থায় প্রথমে হালিশহর নান্না হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে কল্যাণী যে এন এম হসপিটালে […]
রাজীব বিতর্ক উড়িয়ে ফিরহাদের সাফ জবাব দলের ব্যাপার আলোচনা হবে দলেই।
হাওড়া , ১৪ জুলাই:- কয়েকদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমফানে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, দলকে সত্যিই যদি দুর্নীতিমুক্ত করতে হয় তা হলে সবাইকে ধরতে হবে। শুধু চুনোপুঁটি ধরলেই হবে না, রাঘববোয়ালদের ধরতে হবে। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় এসব […]
অনুব্রতকে তোলা হলো আসানসোল কোর্টে, ফের গরু চোর স্লোগান বিরোধীদের।
আসানসোল, ২০ আগস্ট:- শনিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচারকাণ্ডে অনুব্রত মন্ডলকে পেশের আগে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এদিন পুরো আদালত চত্বরে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি আদালতের বাইরেও পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি কোর্ট চত্ত্বর এলাকায় তৃণমূল সমর্থকেরা জয় বাংলা স্লোগান […]









