হাওড়া , ১৮ জানুয়ারি:- নিখোঁজ থাকার ১১দিন পরে শনিবার পুকুর থেকে উদ্ধার হয়েছিল কলেজ ছাত্রী রুকসার খাতুনের ( ২২ ) দেহ। হাওড়ার নাজিরগঞ্জে ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সোমবার সকালে স্থানীয় সত্যেন বসু রোড সংলগ্ন পোদরা মোড়ে অবরোধ করেন স্থানীয় মানুষ। রুকসার খাতুনের হত্যাকারীর শাস্তি চাই এবং এই ঘটনার সুবিচার চাই, এই দাবিতে এদিন সকালে বিক্ষোভ দেখান তাঁরা। উল্লেখ্য, পোদরার আজাদনগর এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী রুকসার খাতুন গত ৫ জানুয়ারী থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন বিকেল ৫টা নাগাদ ছাত্রীটি খাতা কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। এরপর শনিবার এলাকার কাছেই একটি পুকুর থেকে রুকসারের দেহ উদ্ধার হয়। ওই তরুণী কী ভাবে পুকুরে ডুবে গেলেন তা জানা যায়নি। এলাকার বাসিন্দারা দাবি করেন এটি খুন। হত্যাকারীর শাস্তি চাই।
Related Articles
সরকারি ঘোষণার পরেও পর্যাপ্ত রেশন না মেলায় ক্ষোভ মানুষের।
চিরঞ্জিত ঘোষ,৩ এপ্রিল:- এই দুঃসময়ে রেশনের কোনো ঘাটতি হবেনা মুখ্যমন্ত্রী যে কথা ঘোষণা করেছেন মানুষ সেই অনুযায়ী রেশন পাবেন। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানালেন যে কিছু কিছু জায়গায় যানবাহনের অসুবিধার জন্য রেশন ডিলাররা পুরো মাল তুলতে পারেনি যার জন্য কিছু কিছু জায়গায় কার্টেলমেন্ট করতে হচ্ছে। কিন্তু তার মানে এই নয় মানুষ রেশন পাবেন […]
ব্যারাকপুরে বিজেপির সিপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে রণক্ষেত্র।
উঃ২৪পরগনা, ২৯ জানুয়ারি:- পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। জল কামান ও টিয়ার গ্যাস শান্তিপূর্ণ মিছিলের ওপরে চালানো হয় বললেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ প্ররোচনা দিয়েছে এছাড়াও ছেলে পুলিশরা মেয়েদের গায়ে হাত দিয়েছে বলে জানান। বিজেপি নিরীহ শান্ত নয় উপযুক্ত সময় উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানালেন সুকান্ত মজুমদার। কোর্টের টেনে নিয়ে যাবো বলেও […]
কালীপুজো ও দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ।
হাওড়া, ৩ নভেম্বর:- আগামীকাল শ্যামাপূজা উপলক্ষে সেজে উঠল বেলুড় মঠ। রঙিন আলো দিয়ে মঠ চত্বর সাজানো হয়েছে। রংবাহারি আলপনা আঁকা হয়েছে মূল মন্দিরের কালীপুজো স্থানে। উল্লেখ্য, আগামীকাল শ্যামাপূজা উপলক্ষে বেলুড় মঠ অন্যান্য দিনের মতো ভক্তদের জন্য সঠিক সময় খোলা থাকবে। Post Views: 457








