হাওড়া , ১৬ জানুয়ারি:- ফের সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। চুরি যাওয়া প্রচুর লোহার পাইপ উদ্ধার করলেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ দিন আগে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার জে এন মুখার্জি রোডের একটি লোহার পাইপের গোডাউনের কয়েক’শ পিস লোহার পাইপ( যার আনুমানিক মূল্য প্রায় দু’লক্ষ টাকা)চুরি যায়। সেদিনই এই সংক্রান্ত বিষয়ে হাওড়ার মালিপাঁচঘড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে হাওড়ার বেলুড়ের গিরিশ ঘোষ রোডের কাছ থেকে মহম্মদ রাজু ওরফে ছোটুকে গ্রেফতার করে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তারপর চুরি যাওয়া জিনিস উদ্ধার করেন তাঁরা। একটি মহেন্দ্র বোলেরো ২০৭ পিক ভ্যান থেকে এই পাইপগুলো উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। এই চোরাই কান্ডে আর কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
তিনদিন ধরে নিখোঁজ থাকার পর এক যুবকের মৃতদেহ উদ্ধার পুকুর থেকে।
হুগলি,১ ফেব্রুয়ারি:- তিনদিন ধরে নিখোঁজ থাকার পর এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো পুকুর থেকে। শনিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ১নম্বর কাপাসডাঙ্গার শ্রীদূর্গা কলোনীতে। ওই এলাকায় মামার বাড়িতে থেকেই বড় হয়েছেন বিশ্বজিৎ দে(২৪)। বিশ্বজিৎ আগে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন। কিন্তু মাস কয়েক আগে তিনি কাজ হারান। এরপর মামা বাড়িতে দাদু-দিদার দেখভাল […]
রাজ্যপালের সচিব পদের জন্য নাম পাঠানো হলো তিন আধিকারিকের।
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার রাজ্যপালের সচিব পদের জন্য তিনজন আধিকারিকের নামের তালিকা রাজভবনে পাঠিয়েছে। প্রথা অনুযায়ী রাজ্যপালের এই তিনজনের মধ্যে একজনকে নিজের সচিব হিসাবে বেছে নেওয়ার কথা। প্রশাসনিক সূত্রে জন গেছে সুন্দরবন উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অত্রি ভট্টাচার্য, শ্রম দফতরের সচিব বরুণকুমার রায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধনের নাম রাজ্যপালের সচিব হিসেবে […]
সকাল আটটা আটান্নর শান্তিপুর বনগাঁ লোকাল ধরে মা চললেন, পূজিতা হতে।
নদীয়া, ৯ অক্টোবর:- দীর্ঘ ১০ বছর যাবত নদিয়ার চৌগাছা পাড়ার কুমোর বাড়ি থেকে প্রতি বছর দুর্গাপূজার সময় রওনা দেন ট্রেন পথেই। তবে আগে রানাঘাট পর্যন্ত পৌঁছে তারপর বনগাঁ যেতে হতো, বিগত তিন বছর ধরে শান্তিপুর থেকে চালু হয়েছে সরাসরি বনগা যাওয়ার ব্যবস্থা। তবে গতবছর করো না পরিস্থিতির মধ্যেই একমাত্র টাটা সুমো ভাড়া করে নিয়ে যেতে […]








