হাওড়া , ১৬ জানুয়ারি:- নিখোঁজ এক ছাত্রীর দেহ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হলো। এর জেরে হাওড়ার নাজিরগঞ্জ থানা ঘেরাও করেন ছাত্রীর আত্মীয়স্বজন ও এলাকার মানুষ। পাশাপাশি সত্যেন বসু রোড অবরোধ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পোদড়ার আজাদনগর এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী রূকসার খাতুন(২২) চলতি মাসের ৫ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয় নাজিরগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। শনিবার ওই এলাকার একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন স্থানীয় মানুষ। পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নাজিরগঞ্জ থানা ঘেরাও করেন স্থানীয়রা। পাশাপাশি, সত্যেন বোস রোডও অবরোধ করা হয়।
Related Articles
রাজ্য পুলিশের শীর্ষস্তরে বেশ কিছু রদবদল।
কলকাতা, ৩১ জানুয়ারি:- রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বেশ কিছু রদবদল করা হল। রাজ্য পুলিশে সব মিলিয়ে ৪৫ জন আই পি এস অফিসার কে বদলি করা হয়েছে বুধবার। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিয়মমাফিক এই বদলি বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এডিজি আইনশৃঙ্খলা পদে মনোজ বর্মাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদে এতদিন দায়িত্বে থাকা জাভেদ […]
স্কুলে সময় মেনে ক্লাস করানোবদলের দাবিতে সরব শিক্ষক-শিক্ষিকারা।
কলকাতা, ১৯ নভেম্বর:- কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে চালু হওয়া স্কুলে যে সময় মেনে ক্লাস নেওয়া হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের তরফে তা বদল করার দাবি জানানো হয়েছে। রাজ্যে গত তিন দিনের স্কুলের সার্বিক রিপোর্ট নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকরা আজ বিভিন্ন জেলার স্কুলের প্রধান শিক্ষক ও জেলা বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখানে […]
বিশেষ অভিযানে নেমে বাজেয়াপ্ত ৪৫ কেজি চিনা মাঞ্জা। গ্রেফতার ২।
হাওড়া, ২৫ আগস্ট:- চিনা মাঞ্জায় শহরে একের পর এক ঘটনা ঘটতে থাকায় এবার বিশেষ অভিযান চালালো হাওড়া সিটি পুলিশ। ওই অভিযানে ৪৫ কেজি চিনা মাঞ্জা বাজেয়াপ্ত করা হয়েছে। দুই জায়গায় পৃথক অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু মা উড়ালপুলেই নয়, চিনা মাঞ্জায় গত কয়েকদিনে দুর্ঘটনা ঘটেছে দ্বিতীয় হুগলী সেতু, হাওড়ার সাঁত্রাগাছি ব্রিজেও। চিনা মাঞ্জায় […]








