কলকাতা , ১৩ জানুয়ারি:- বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ রাজ্যের সব জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।গতকাল রাতে কলকাতায় পৌঁছনোর পর আজ দিনভর মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে তিনি দফায় দফায় জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রশাসনিক দায়িত্ব বন্টন,আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।প্রথম পর্বে আজ উপ নির্বাচন কমিশনার কলকাতা ও দক্ষিণ বঙ্গের জেলা গুলির জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তী পর্যায়ে তিনি উত্তরবঙ্গের জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। আগামীকাল তিনি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রর সঙ্গে বৈঠক করবেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন বলেও জানা গিয়েছে।
Related Articles
টোটোতে বিস্ফোরন। মৃত এক।
মালদা , ১ জুলাই:- বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল মালদা শহর। বুধবার বিকেল নাগাদ শহরের ঘোড়াপীর এলাকায় বিকট শব্দে কেঁপে উঠে এলাকা ।একটি টোটোতে বিস্ফোরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে টোটো তে থাকা দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। টোটো বিস্ফোরণের জেরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।টোটো যানবাহন বিস্ফোরণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার […]
“বিজেপি পার্টিটা এখন শুভেন্দু অধিকারী কোম্পানি প্রাইভেট লিমিটেড হয়ে গেছে।” ফের বিস্ফোরক সুরজিৎ। আগামীকাল যোগ দিচ্ছেন তৃণমূলে।
হাওড়া, ১৫ ডিসেম্বর:- “বিজেপি পার্টিটা এখন আর ভারতীয় জনতা পার্টি নেই, শুভেন্দু অধিকারী কোম্পানি প্রাইভেট লিমিটেড হয়ে গেছে।” ফের বিস্ফোরক বহিষ্কৃত বিজেপি নেতা সুরজিৎ সাহা। আগামীকালই সুরজিৎ সদলবলে যোগ দিতে চলেছেন তৃণমূলে। প্রায় পঞ্চাশের অধিক কার্যকর্তা এবং দেড় হাজারেরও বেশি কর্মী সমর্থক নিয়ে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন তিনি। বুধবার সকালে হাওড়ার গুইটেন্ডাল লেনে নিজের […]
করোনা যুদ্ধে জয়ী আফ্রিদি ও তাঁর গোটা পরিবার।
স্পোর্টস ডেস্ক, ৩ জুলাই:- মারণ করোনা ভাইরাসকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন শাহিদ আফ্রিদি। আক্রান্ত হওয়ার ১৯ দিনের মাথায় করোনা মুক্ত হলেন প্রাক্তন পাক অল-রাউন্ডার। শাহিদ আফ্রিদির পাশাপাশি করোনা মুক্ত হয়েছেন আফ্রিদির স্ত্রী এবং দুই কন্যাসন্তান। প্রাক্তন পাক অধিনায়ক টুইটারে নিজেই জানালেন সে কথা। গত ১৩ জুন নিজেকে করোনা আক্রান্ত ঘোষণা করেছিলেন তারকা অল-রাউন্ডার। পরবর্তীতে […]









