কলকাতা , ১২ জানুয়ারি:- আজ দুপুরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে বহুপ্রতীক্ষিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। স্পাইস জেটের বিমানে এদিন বেলা ১ টা ৫০ নাগাদ পুনে থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় করোনার ভ্যাকসিন। প্রথম পর্যায়ে ৬ লক্ষ ৮৯ হাজার ভ্যাকসিন কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। তিনটি ট্রাকে করে পাইলট কার সহযোগে ভ্যাকসিনের বাক্স গুলি বিমানবন্দর থেকে সোজা নিয়ে যাওয়া হয় বাগবাজারের সেন্ট্রাল স্টোরে। সেখান থেকে শহরের তিনটি বড় হাসপাতাল নীলরতন সরকার, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি পৌঁছে যাবে রাজ্যের সবকটি জেলার হাসপাতাল গুলিতে। সেখান থেকে বন্টনের কাজ শুরু হবে। আগামী ১৬ জানুয়ারি থেকে প্রথম দফায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গেছে।
Related Articles
শিবপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।
হাওড়া, ১৫ নভেম্বর:- হাওড়ার শিবপুর থানা এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান। মৃতের নাম মহম্মদ শাহনওয়াজ বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শিবপুরের ৫৬/১ কাজী শরিফুল আলম লেনে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়স কুড়ির শাহনওয়াজ বাড়ির ছোট ছেলে। তার আরও […]
ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী , বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
কলকাতা, ২৭ মে:- ঘূর্ণিঝড় ইয়াস এর ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন। আকাশপথে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ পরিদর্শনের পর দিল্লি ফেরার আগে কলাইকুন্ডা বিমান বন্দরে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ঘূর্ণিঝড় জনিত ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী কাল তাকে বৈঠকে ডেকেছেন। তিনি সেখানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য ইয়াশ […]
তোলাবাজির অভিযোগে শাসক দলের তিন স্থানীয় নেতা গ্রেফতার।
বাঁকুড়া, ১৭ জুলাই:- শাসক দলের তিন স্থানীয় নেতাকে তোলাবাজির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাটি বাঁকুড়া বিষ্ণুপুর থানার উলিয়াড়া গ্রাম পঞ্চায়েত ঘটনা। ঐ তিন জন হলেন উলিয়াড়া অঞ্চল সভাপতি দোলগোবিন্দ পরামানিক,উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান উত্তম মাঝি,ও প্রাক্তন অঞ্চল সভাপতি গণেশ মুখার্জী। পুলিশ সূত্রের খবর, উলিয়াড়া অঞ্চলের এক গ্যাস ডিলারের কাছে সর্বভারতীয় […]







