হাওড়া , ১১ জানুয়ারি:- হাথরস কান্ড প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। হাথরস কান্ড নিয়ে বলতে গিয়ে একটি দলীয় জনসভায় বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ। হাওড়ার গোলাবাড়ি থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার সদস্য আশীষ জয়সওয়াল। শনিবার ব্যারাকপুরে এক জনসভায় হাথরস নিয়ে বলতে গিয়ে ওই কটূক্তি করেন কল্যাণ। কল্যাণবাবুর ওই বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে৷ এরই প্রতিবাদ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।
Related Articles
ভোট পরবর্তী হিংসা মন্তেসরে , তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে আহত দুই পক্ষের বেশ কয়েকজন।
পূর্ব বর্ধমান, ১৮ এপ্রিল:-বিধানসভা ভোট শেষ হতেই মন্তেশ্বরের তুল্লা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় আহত হলেন কয়েকজন মহিলা। আহতদের চিকিৎসার জন্য মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর গুরুতর আহত চার জনকে বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়েছে। তৃণমূলের অভিযোগ বোমা, ধারালো অস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাস তৈরি করেছে বিজেপির লোকজন। অন্যদিকে বিজেপির অভিযোগ, এলাকায় […]
শান্তিপুরে তোলাবাজি নিয়ে গোষ্ঠী কোন্দল শাসকদলের।
নদীয়া , ২৩ জুলাই:- তোলাবাজি নিয়ে গোষ্ঠী কোন্দল শাসকদলের। গভীর রাতে কয়েকজনকে এলোপাতাড়ি দায়ের কোপ সেইসঙ্গে চলল গুলি। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের মালঞ্চ পাড়া এলাকায় তোলাবাজি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, শান্তিপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপ পৌরপতি আব্দুল […]
ধর্ষন করে খুনের অভিযোগে উত্তপ্ত চোপড়া , প্রতিবাদে বাসে আগুন বিক্ষোভকারীদের।
চোপড়া , ১৯ জুলাই:- কিশোরী খুনের ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের জাতীয় সড়ক অবরোধ তুলতে গিয়ে পুলিশের সাথে খন্ডযুদ্ধ অবরোধ কারীদের। সরকারি বাসে আগুন, পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলি চালনার ঘটনায় রনক্ষেত্রের চেহারা নেয় চোপড়ার সোনাপুর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় নামানো হয় র্যাফ ও কমব্যাট ফোর্সসহ বিশাল পুলিশবাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা। রবিবার সকালে উত্তর দিনাজপুর […]






