বাঁকুড়া, ৭ জানুয়ারি:- বাঁকুড়ার বিবড়দার জনসভা থেকে হুঁকার ছাড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দূর্নীতি প্রসঙ্গে উদাহরণ হিসাবে ব্যবহার করলেন তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম। এদিন জনসভা থেকে বলেন,’নির্বাচনের পরে পঞ্চায়েতের লুঠের টাকার হিসেব হবে। একশো দিনের কাজের টাকা লুঠের হিসেব হবে। যারা এভাবে লুঠ করেছে তাদের বাঁকুড়া জেলে জায়গা হবে। বড়রা সেন্ট্রাল জেল ও বিধায়ক সাংসদদের জায়গা হবে ভূবনেশ্বর। যেভাবে সুদীপ ও তাপসকে পাঠানো হয়েছে।’এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে বলেন, যারা সিবিআই, ইডির ভয় পাচ্ছেন, তারাই জেলে যাওয়ার কথা বলছেন। নিশ্চই এর কারণ আছে। যাদের জেলে যাওয়ার ইচ্ছা আছে তারা যাবেন। দিলীপ ঘোষের দাবী, বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে দম লাগে, তার আগে ঐ দলটাই না উঠে যায়।
Related Articles
তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চুঁচুড়ার শ্যামসুন্দরপুর।
হুগলি,৪ ফেব্রুয়ারি:- রাস্তায় নির্মীয়মান বাম্পার দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হুগলি- চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর শ্যামসুন্দরপুর। অভিযোগ তৃণমূলীদের হাতে আক্রান্ত হয়ে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়ে চুঁচুড়া হসপিটালে ভর্তি। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। জানা যায় স্থানীয় মানুষের দেওয়া বাম্পার তৃণমলের বেশ কয়েকজন কর্মী ভাঙার চেষ্টা করছিল, সেইসময় বাধা দেয় […]
যুগের দাবি মেনে স্মার্ট হচ্ছে কলকাতার লঞ্চ।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- জেট গতির যুগের সঙ্গে তাল মেলাতে এবার আধুনিকতার ছোঁয়া লাগছে কলকাতা ও শহরতলীর আদি অকৃত্তিম নদীপথ পরিবহনে। মৃত্যুর ধাঁচে যাত্রীদের সময় বাঁচাতে এবার হুগলি নদীর জলপথ পরিবহনে চালু হচ্ছে স্মার্ট কার্ড। মেট্রো রেলের ধাঁচেই এবার স্মার্ট কার্ড চালু হচ্ছে ফেরি পরিষেবাতেও। পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হচ্ছে কামারহাটির আড়িয়াদহ থেকে গঙ্গার উল্টোপাড়ের উত্তরপাড়ার […]
বিধায়কের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা চুঁচুড়ায়।
হুগলি, ১৪ জুন:- প্রতিবছরের মত এবারেও প্রশংসনীয় উদ্যোগ নিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। ২০১১ সালের প্রথম বিধায়ক হবার পরের বছর ২০১২ থেকে থেকে প্রতিবছর চুঁচুড়া বিধানসভা এলাকার সমস্ত বাংলা এবং ইংরেজি মাধ্যম স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্য যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের সংবর্ধিত করা হয় তেমনি শনিবার সকালে […]








