হাওড়া ,৫ জানুয়ারী:- এবার হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তীকেই সবচেয়ে বড়ো দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করলেন একদা তৎকালীন পুরবোর্ডের মেয়রের সতীর্থ কাউন্সিলার এবং বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র। কৈলাশবাবু এদিন প্রাক্তন মেয়রের উদ্দেশ্যে বলেন, “চোরের মায়ের বড়ো গলা।” কৈলাশ মিশ্র বলেন, “উনি পাঁচ বছর হাওড়া শহরের মেয়র ছিলেন। এখন এতদিন পরে ওনার মনে হচ্ছে দলে দমবন্ধ অবস্থা ? আসলে উনি সবচেয়ে বড়ো দুর্নীতিগ্রস্ত। ওনার ওয়ার্ডেই একশো দিনের কাজে দুর্নীতি হয়েছিল। উনি দলের কেউ নয়। এখন লোভে চলে যাচ্ছেন বিজেপির দিকে। আমাদের দুর্ভাগ্য এরকম মেয়র হাওড়ায় ছিলেন। ওনার কথার মূল্য নেই।”
Related Articles
উলুবেড়িয়ায় ভয়ানক দুর্ঘটনার শিকার অটো যাত্রী মহিলা। হাত কেটে পড়লো রাস্তায়।
হাওড়া, ১৭ জুন:- হাওড়ার উলুবেড়িয়ায় ভয়ানক দুর্ঘটনার শিকার অটো যাত্রী এক মহিলা। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে তাঁর হাত কেটে পড়ে যায় রাস্তায়। শনিবার সকালে উলুবেড়িয়ার নোনা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। জখম ওই মহিলার নাম রেবা মন্ডল(৪০)। তিনি হাওড়ার শ্যামপুরের মাধবপুরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, উলুবেড়িয়ার একটি নার্সিংহোমে কাজ করেন তিনি। এদিন সকালে […]
শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫তম জন্মমহোৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠে।
হাওড়া,১ মার্চ:- ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫ তম জন্মমহোৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠে। এই উপলক্ষে রবিবার সকাল থেকে বেলুড় মঠে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটেছে। ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান “সাধারণ” উৎসব হিসেবেই এদিন সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। বছরের এই একটি দিন অর্থাৎ সাধারণ উৎসবের দিন ছোট বড় ব্যবসায়ীরা তাদের […]
আইডিবিআই ম্যারাথনের ফ্ল্যাগ অফে এবারও লিটিল মাস্টার ।
স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- ১৫ অগাস্ট আইডিবিআই ফেডারেল ফিয়ারলেস ম্যারাথনের ফ্ল্যাগ অফ করবেন শচীন তেন্ডুলকর। তবে সশরীরে নয়, ভার্চুয়ালি এই উদ্যোগের সঙ্গে জুড়ে থাকবেন মাস্টার ব্লাস্টার। ইভেন্টে অংশ নিতে চলা প্রতিযোগীদের বিশেষ বার্তাও দিয়েছেন শচীন । গত বছর একই দিনে আইডিবিআই ফেডারেল ফিয়ারলেস ম্যারাথনের ফ্ল্যাগ অফ করেছিলেন ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শচীন তেন্ডুলকর। এবারও একই দায়িত্ব […]







