কলকাতা , ৬ জানুয়ারি:- রাজ্যের বিধানসভা নির্বাচন নির্বিঘ্ন করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস পুনরায় তার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রাজ্যপালের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন,সাংবিধানিক ভাবে রাজ্যপালের উচিত নিরপেক্ষ থাকা। প্রশাসনিক কাজে সরকারের সঙ্গে আলোচনা করে তাঁর মতামত দেওয়া উচিত। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনখর বারবার সংবিধানকে লঙ্ঘন করছেন বলে তার অভিযোগ। বর্তমান রাজ্যপাল রাজভবনকে বিজেপির পার্টি অফিসে পরিণত করছেন বলে কাকলি দেবী মন্তব্য করেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের তরফে রাজ্যপাল জগদীপ ধনকর এর অপসারণের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে। আজকের সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে পুনরায় সেই দাবি তোলা হয়।
Related Articles
রাজ্যে প্রথম করোনা আক্রান্ত মিলল কলকাতায়।
প্রদীপ সাঁতরা , ১৭ মার্চ :- হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবা, মা ও গাড়ির চালককেও হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। সকলেই কোয়ারেন্টিনে। ওই যুবক আর কার কার সংস্পর্শে এসেছেন তার খোঁজ চলছে। জানা গিয়েছে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ওই যুবক। ইংল্যান্ড থেকে ফেরার পরেই বেলাঘাটা আইডিতে তাঁকে পরীক্ষার জন্য নিয়ে আসা […]
আগামী তিন মাসের মধ্যে আধার ও ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক এর কাজ শেষ করার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৯ জুন:- সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত এক দেশ এক রেশন কার্ড প্রকল্প রূপায়িত করতে রাজ্য সরকার আগামী তিন মাসের মধ্যে আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক এর কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে খাদ্য সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী আজ খাদ্য ভবন থেকে সব জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই […]
লিলুয়ায় জোড়া অগ্নিকাণ্ড।
হাওড়া, ২ এপ্রিল:- মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়ায় ভট্ট মীরপাড়ায় একটি রবার ফ্যাক্টরিতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লিলুয়ার আনন্দনগর ঝাউতলায়। সেখানে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আসে। Post Views: 281







