হুগলী, ৩০ ডিসেম্বর:- চলন্ত ট্রেন থেকে পড়ে আহত এক কলেজ ছাত্রী। আহত ছাত্রীর নাম শ্বয়তা সিং,বাড়ি রিষড়ায়। হাওড়া ইগনোর কলেজের বিয়ে থার্ড ইয়ারের ছাত্রী। আহত ছাত্রীকে ভর্তী করা হয়েছে শ্রীরামপুর ওয়াল্ হাসপাতালে। তার সঙ্গে থাকা বান্ধবী জানান, রিষড়া স্টেশন থেকে দু জনে হাওড়া- ব্যান্ডেল লোকালে উঠে শ্রীরামপুর আসার জন্য। শ্রীরামপুর তিন নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকার সময় পাঁ পিছলে পড়ে যায়। অভিযোগ স্টেশনে দাঁড়িয়ে থাকা কোন যাত্রী সাহায্য না করে ভিড় জমায়। ভিড় দেখে এক টোটো চালক এগিয়ে আসে, নিজের টোটো করে হাসপাতালে নিয়ে যায় আহত যাত্রীকে। ছাত্রী তারাতারি সুস্থ হয়ে উঠুন এই কামনা করছেন টোটো চালক। গোটা ঘটনা ক্ষতিয়ে দেখছে শেওড়াফুলি জিআরপি পুলিশ।
Related Articles
মগড়ায় শুট আউটে গ্রেফতার দুই দুষ্কৃতি, শত্রুতার জেরে খুনের চেষ্টা, দাবী পুলিশের।
হুগলি , ৩০ আগস্ট:- বুধবার মধ্য রাতে মগড়ার নাকসা মোড় এলাকায় জিটি রোডে মোটর বাইক আরোহী দুই জনের উপর গুলি চালায় দুষ্কৃতীরা।বাইকে পান্ডুয়ার দিক থেকে মগড়ার দিকে যাচ্ছিলেন বিশ্বনাথ দে ও মইদূল ইসলাম। দু’জনই গুলিবিদ্ধ হন। বর্তমানে আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন।সেই ঘটনার পরেই তদন্তে নামেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।গতকাল রাতে মগরা শঙ্খনগরের […]
আকাশছোঁয়া ফলের দাম। তাই জামাইষষ্ঠীতে এবার ফলের স্বাদের মিষ্টি বানিয়েছেন হাওড়ার মিষ্টান্ন বিক্রেতা।
হাওড়া , ১৬ জুন:- আকাশছোঁয়া এবার ফলের দাম। তাই জামাইষষ্ঠীতে এবার ফলের স্বাদের মিষ্টি বানিয়েছেন হাওড়ার ব্যাতাইতলা এলাকার এক প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার। আজ বুধবার জামাইষষ্ঠী উপলক্ষে জামাইদের পাতে নানান ধরনের নতুন মিষ্টি তুলে দিতে এই উদ্যোগ নিয়েছেন হাওড়ার শিবপুরের ব্যাতাইতলার বেতাই মিষ্টান্ন ভান্ডার। এবার জামাইষষ্ঠীতে এদের অভিনব নিবেদন আম,জাম, লিচু, কাঁঠাল, জামরুল ইত্যাদি ফলের তৈরি […]
চামরাইলে ভয়াবহ দুর্ঘটনা। হত চালক, জখম কমপক্ষে ১২।
হাওড়া, ১৯ মার্চ:- ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার চামরাইলে। এই ঘটনায় চালক সহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। এদের কয়েকজনকে কোনা স্বাস্থ্যকেন্দ্রে এবং বাকিদের হাওড়া জেলা হাসপাতালে আনা হয়। হাওড়া জেলা হাসপাতালে চালককে মৃত ঘোষণা করা হয়। জানা গেছে, আইটিসি সংস্থার নিজস্ব বাসেই পাঁচলার অফিস থেকে বাড়ি ফিরছিলেন সংস্থার কর্মীরা। আচমকাই এদের […]








