হাওড়া, ২৯ ডিসেম্বর:- হাওড়ার ডোমজুড়ের বালুহাটিতে মঙ্গলবার সকালে একটি ব্যাঙ্কে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। জানা গেছে, অন্ধ্রা ব্যাংকের শাখায় আগুন লাগে। তালা বন্ধ ব্যাঙ্ক থেকে প্রথমে আগুনের ধোঁওয়া বের হতে দেখা যায়। ডোমজুড় থানার পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। আগুনে ব্যাঙ্কের কাগজপত্র এবং কম্পিউটার পুড়ে যায়। তবে ভল্টের ক্ষতি হয়নি। হাওড়া ফায়ার ব্রিগেডের অফিসার সোমনাথ প্রামাণিক জানান, সকাল ৭টা নাগাদ আগুন লাগে। প্রথমে খবর আসে হাওড়া ফায়ার ব্রিগেড কন্ট্রোলে। আলমপুর এবং হাওড়া থেকে দুটি ইঞ্জিন আসে। পুলিশের উপস্থিতিতে তালা কেটে ভিতরে ঢোকা হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভিতরে কেউ আটকে ছিলনা। ইলেকট্রিকাল শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। অফিস পার্টের ক্ষতি হয়েছে। তবে ভল্ট রক্ষা করা গেছে। টাকাপয়সার ক্ষতি হয়নি।
Related Articles
প্রাইভেট টিউশন বন্ধে, ২০০ জন শিক্ষককে চিহ্নিত করে নোটিশ পাঠালো শিক্ষা দপ্তর।
কলকাতা, ২৬ আগস্ট:- শুধু হুঁশিয়ারী দিয়ে ক্ষান্ত নয়। রাজ্যের সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ এবার অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। প্রথম পর্যায়ে এধরণের কাজের সঙ্গে যুক্ত প্রায় ২০০ জন শিক্ষককে চিহ্নিত করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে বলে বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গেছে। […]
মায়ের বকাবকিতে গঙ্গায় ঝাঁপ দিল ১২ বছরের স্কুল ছাত্র।
হুগলি , ২ জুলাই:- স্কুল বন্ধ তাই মামা বাড়ি বেড়াতে এসে মায়ের বকাবকিতে গঙ্গায় ঝাঁপ দিল ১২ বছরের স্কুল ছাত্র । উত্তর ২৪ পরগনার গারুলিয়া থেকে ভদ্রেশ্বর ১৬ নং ওয়াডের দুলিয়া পাড়ায় বাবা মায়ের সাথে মামা বাড়িতে দিন সাত আগে বেড়াতে আসে ষষ্ঠ শ্রেনীর ছাত্র বিশ্বজিৎ চৌধুরী । গতকাল ভোর সাড়ে পাচ টায় ঘুম থেকে […]
শিবতলা গঙ্গায় উদ্ধার কোন্নগরের ছাত্র , পরিবারের বক্তব্যে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।
হুগলি , ১১ সেপ্টেম্বর:- কোন্নগরের নিখোঁজ নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধারের ঘটনায় ছাত্রের পরিবারের বক্তব্যে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বাড়ির লোক থেকে প্রতিবেশীরা জানাচ্ছেন মৃত ছাত্র অভীক মন্ডলের একটি মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় চ্যাট সামনে আসছে । যেখানে দেখা যাচ্ছে অভীক মন্ডলকে তার কোনো বান্ধবী তাকে লিখেছে ‘তুই কি আমার জন্য মরতে পারবি’। কিন্তু ওই বান্ধবী […]









