হুগলি , ২৮ ডিসেম্বর:- পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সোমবার পান্ডুয়া সরাই তিন্না পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, রবিবার পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূলের সভায় ভুল প্রতিশ্রুতি দিয়ে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রাখি কার্ড দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়। সেখানে এক মহিলা প্রতিবাদ করায় তাকে হেনস্থা ও মারধর করা হয়। তারই প্রতিবাদে আজ পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সাধনা বালাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। দীর্ঘক্ষন ধরে চলে অবরোধ।
Related Articles
করোনা ত্রাণকার্যে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে পেল রামকৃষ্ণ মঠ ও মিশন।
হাওড়া,১ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন। ইতিমধ্যেই মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণকার্য শুরু হয়েছে। রামকৃষ্ণ মিশনের এই ত্রাণকার্যে এবার সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিসিসিআইয়ের সভাপতি বাংলার আইকন তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুরে তিনি হাওড়ার বেলুড় মঠে আসেন। ব্যক্তিগত উদ্যোগে […]
তীব্র জলকষ্টে ভুগছেন গড়ফা খালপাড়ের বাসিন্দারা।
হাওড়া, ১২ ডিসেম্বর:- হাওড়ার পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গড়ফা খালপাড় এলাকা যেন ম্যাপের বাইরের কোনও অঞ্চল। পর্যাপ্ত পানীয় জল বলতে কিছু নেই। এলাকায় মানুষের পানীয় জল বলতে শুধুমাত্র একটি ডিপ টিউবয়েল। স্থানীয়দের অভিযোগ, সেটির উপরেই নির্ভরশীল এলাকার কয়েকশো মানুষ। বেশ কয়েকদিন ধরে এলাকার ওই একটিমাত্র কল খারাপ হয়ে পড়ে আছে গত প্রায় ৭-৮ দিন […]
বেসরকারি স্কুল গুলিকে ফিজ না বাড়ানোর জন্য আর্জি মুখ্যমন্ত্রীর।
নবান্ন , হাওড়া , ২৬ জুন:- করোনা পরিস্থিতি ও লকডাউন এর জেরে মানুষের আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে বেসরকারি স্কুল গুলিকে ফিজ না বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবেদন জানিয়েছেন। একই সঙ্গে এই সময় কম্পিউটার লাইব্রেরী ফির মত অতিরিক্ত ফি মকুব করার জন্য তিনি আবেদন জানান।নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অনেক বেসরকারি স্কুল […]







