হাওড়া, ১৯ নভেম্বর:- হাওড়ায় বিজেপি যুব মোর্চার এক নেতার ছবি বিকৃত করে সোস্যাল মিডিয়ায় কুৎসা ছড়ানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম পুলিশের দ্বরস্থ হয়েছেন ওই নেতা। হাওড়া জেলা সদর ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিং এর অভিযোগ, বেলুড়ের এক যুবকের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তাঁর বিকৃত ছবি পোস্ট করা হয়। সেই ছবির বিষয়বস্তুর কারণে তাঁর ব্যক্তিগত সম্মানহানি হয়েছে। গত ১৭ নভেম্বর প্রথম এই পোস্টটি নজরে পড়ে তাঁর। তারপরেই তিনি হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানান।
Related Articles
ভাষা দিবস স্মরণে চন্দননগর থেকে সাইকেলে ঢাকায়।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- ভাষা দিবস স্মরণে সাইকেল র্্যালি আয়োজিত হলো চন্দননগরে। বিগত ২ বছর ধরে ভাষা দিবস অনুষ্ঠানে বাংলাদেশের ঢাকায় পাড়ি দেন বাংলা ভাষাপ্রেমীরা। এবারেও তার অন্যথা হয়নি। সাইকেলে সওয়ার হয়েই এবারও তারা চললেন ঢাকায়। সেখানে আয়োজিত ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হবেন তারা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফের সাইকেল চড়েই ফিরবেন চন্দননগরে। […]
দশমীতে বিষাদের সুর চন্দননগরে।
সুদীপ দাস, ১৪ নভেম্বর:- সিঁদুর খেলার মধ্য দিয়ে মাকে এবারের মত বিদায় জানানো শুরু হলো চন্দননগরে। চন্দননগরের মন্ডপে মন্ডপে দশমীর সকাল থেকেই শুরু হয় মাকে বরনের পালা। এরপর মহিলারা একে অপরকে সিঁদুর রং-এ রাঙিয়ে দেয়। সঙ্গে ঢাক-তাসার তালে কোমর দুলায় মহিলারা। মহিলাদের বক্তব্য আজ মন তো একটু খারাপ হবেই। তবে কোভিডের মধ্যেও যে এবার পুজোর […]
হাওড়ায় বিজেপির অভিনন্দন যাত্রায় দিলীপ ঘোষ।
হাওড়া,১৭ জানুয়ারি:- হাওড়া জেলা সদর বিজেপির তরফ থেকে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়েছে। এই মিছিলের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত আছেন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সঞ্জয় সিং, জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শুরু হয়েছে দুপুর সাড়ে তিনটে থেকে। ডুমুরজলা স্টেডিয়াম থেকে শুরু হয়েছে মিছিল। এরপর নতুন রাস্তা […]










