কলকাতা , ২৮ ডিসেম্বর:- রাজ্য সরকার স্বাস্থ্য সাথীর কার্ড এ থাকা বিভিন্ন চিকিৎসার নির্ধারিত খরচ পুনর্বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে। চিকিৎসার খরচ এবং প্যাকেজ নিয়ে আপত্তি তুলে অনেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষ এই কার্ড গ্রহণ করছে না বলে অভিযোগ ওঠায় স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম আজ বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠক করেন। বৈঠকে তিনি একজন সুবিধাভোগীকে এই কার্ডে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দিতে বিভিন্ন চিকিৎসার জন্য রাজ্যের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে যে খরচ বেঁধে দেওয়া হয়েছে তা পুনর্বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে প্যাকেজের হার পরিবর্তন করলে সাধারণ মানুষকে পরিষেবা দিতে আর কোন সমস্যা হবে না বলে বিভিন্ন বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিদের তরফে জানানো হয়েছে বলে সূত্রের খবর।
Related Articles
পূর্ব কলকাতায় জলাভূমি রক্ষায় বিভিন্ন দপ্তরকে নিয়ে কমিটি গঠন সরকারের।
কলকাতা, ১৪ জানুয়ারি:- পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা ও ব্যবস্থাপনায় তৈরি সুসংহত পরিকল্পনা রূপায়ণে রাজ্য সরকারের বিভিন্ন দফতরকে নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে। পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনার রূপায়ণ এর আগে সংশ্লিষ্ট কমিটি ওই এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখে সরকারের কাছে রিপোর্ট দেবে।তারই ভিত্তিতে পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনা রূপায়ণ করা হবে বলে রাজ্যের পরিবেশ […]
হাওড়াতেও তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচির সূচনা।
হাওড়া , ১১ ডিসেম্বর:- রাজ্যের প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের বিগত ১০ বছরের সাফল্যের খতিয়ান রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরতে ‘বঙ্গধ্বনি যাত্রা’ নামে নতুন একটি প্রচারাভিযানের সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্য জুড়ে চার হাজারেরও বেশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ প্রতিটি বাড়িতে পৌঁছে গিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের এই সম্মিলিত সাফল্যের কথা […]
হোটেলের ঘর থেকে যুবক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তারকেশ্বরে।
হুগলি, ২২ এপ্রিল:- হোটেলের ঘর থেকে যুবক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়ালো তারকেশ্বরের মন্দির রোড এলাকায়। পুলিশ জানিয়েছে দুজনেরই বাড়ি বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকায়।গত কাল মন্দিরে পূজা দেওয়ার জন্য তারকেশ্বর আসেন পূজা হাজরা ও বাপণ ঘোষ নামে ওই যুবক যুবতি। তারকেশ্বর মন্দির রোড এলাকায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া নেয় তারা। […]








