হুগলি , ২৫ ডিসেম্বর:- বাংলার কৃষকদের ডুবিয়ে উনি এখন দিল্লি, পাঞ্জাব ছুটছেন। যে ডিনামাইট দিয়ে টাটাপ্রকল্প গুঁড়িয়ে দিয়েছে সে এখন বলছে ইন্ডাস্ট্রি হাব করবে। শুধু সিঙ্গুর কেন সারা বাংলা জুড়ে করলেও আর কিছু হবে না বলে দাবি করেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি। শুক্রবার সিঙ্গুরের মধুসূদনপুরে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ শোনেন স্থানীয় কৃষকদের সাথে। সেখানেই তিনি আরো বলেন এখানে এখনো পর্যন্ত কিষান সম্মান নিধি চালু হয়নি ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিজেপি ক্ষমতায় এসে তা চালু করবে। একই সাথে তিনি বলেন ভোটের মুখে এখন ইন্ডাস্ট্রি হাবের কথা বলছে মুখ্যমন্ত্রী। এসব কিছুই হবে না, ভোট চলে গেলে সব বন্ধ হয়ে যাবে। আগামী দিনে বিজেপি সরকার আসছে বাংলায় এবং তারপরই এখানে ইন্ডাস্ট্রি হবে কর্মসংস্থান হবে।
Related Articles
এবার এক ক্লিকেই বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন ভোটার আইডি কার্ড।
কলকাতা , ২৯ নভেম্বর:- ভোটার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক পরিচয়-পত্র। কিন্তু অনেক সময় তা করব করব করে করা হয় না। শুধু তাই নয়, ভোটার আই-কার্ড হারিয়ে গেল কিংবা অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। কিন্তু অনেক হ্যাপা বলে তা করে ওঠে না অনেক সময়েই। কিন্তু সেই হ্যাপা থেকে মুক্তি দিতে অসাধারণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এবার থেকে […]
হুড খোলা গাড়ি নিয়ে প্রচার অভিযান শুরু করেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না
সিঙ্গুর, ৩ এপ্রিল:- সকাল থেকেই সরগরম সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল এবং সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থীদের ভোট প্রচারকে ঘিরে। এদিন সাত সকালে হুড খোলা গাড়ি নিয়ে প্রচার অভিযান শুরু করেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না তার সঙ্গে ছিলেন তার স্ত্রী করবি মান্না। খেলা হবে খেলা হবে ডিজেতে এই গান বাজতে থাকে। প্রচুর তৃণমূল কর্মী আজকের তার প্রচারের […]
গোঘাটে দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য।
গোঘাট, ২৩ আগস্ট:- দুই ছেলের অস্বাভাবিক মৃত্যু গোঘাটে। এই ঘটনার জেড়ে ব্যাপক মারধর এলাকার মানুষের। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের সামন্তখন্ড এলাকায়। মৃত দুই জনের নাম কৌশিক রুই দাস ও কৃষ্ণ রুইদাস। রবিবার সকালে দুই ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।এদের মধ্যে একজন বিবাহিত। তার স্ত্রীর অভিযোগ বেশ কিছু দিন ধরে শ্বাশুড়ির অবৈধ সম্পর্কের জন্য পরিবারে অশান্তি […]






