কলকাতা , ২৪ ডিসেম্বর:- পুলিশ সূত্রে খবর ২২ তারিখ গভীর রাতে বাগুইহাটি বাসিন্দা যুবতীকে তার পূর্ব পরিচিত দুই যুবক ফোন করে এবং বলে তার এক বন্ধু দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে কিছু টাকার দরকার সমস্ত কথা শোনার পর ওই যুবতী আর্থিক সহযোগিতা করার জন্য রাজি হন এবং টাকা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে নিজের বাড়ির সামনে আসতে বলেন এরপরে ওই দুই যুবক একটি চারচাকা গাড়ি নিয়ে তার বাড়ির সামনে পৌঁছায় এবং যুবতীকে বলে আমাদের সাথে তুমিও হাসপাতালে চলো। যুবতী যাবার জন্য রাজি হন এরপরে গাড়িতে বসে তারা হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু এই গাড়ি হাসপাতালের দিকে না নিয়ে গিয়ে কেষ্টপুর নজরুল পার্কের দিকে নিয়ে যায়। তখন ওই যুবতী ওই দুই যুবককে বলেন হাসপাতালে না গিয়ে গাড়িটি তোমরা কোথায় নিয়ে যাচ্ছো। এরপরে ওই যুবতীকে শ্লীলতাহানি করে ওই দুই যুবক যুবতী বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয় এরপরে ওই যুবতীকে দুই যুবক মিলে ধর্ষণ করে তাকে ফেলে দিয়ে চলে যায় বলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। ঘটনার তদন্ত শুরু করে বাগুইআটি থানার পুলিশ গতকাল রাতে বিশু ছইবাল ও সুরজিৎ দে নামে দুই যুবককে গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ অভিযুক্তদের বারাসত আদালতে পেশ করা হবে
Related Articles
গুজরাটের ভয়াবহ সেতু দুর্ঘটনার পর, বিশেষ সর্তকতা নিল নবান্ন।
কলকাতা, ৩১ অক্টোবর:- গুজরাতের ভয়াবহ সেতু দুর্ঘটনার প্রেক্ষিতে বিশেষ সতর্কতা মূলক পদক্ষেপ নিল নবান্ন। রবিবার গুজরাটের মোরবি জেলায় ভয়াবহ সেতু বিপর্যয়ে এপর্যন্ত ১৪১ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সেই আবহে এবার এরাজ্যের ঝুলন্ত সেতুগুলির কী অবস্থা তা জানতে চেয়ে তড়িঘড়ি রিপোর্ট চাইল নবান্ন। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া […]
২০২৪ এ হুগলির লকেট কে পায়ের নূপুর করে ফেলে দেব – পোলবায় বিস্ফোরক কল্যাণ।
তরুণ মুখোপাধ্যায় ,২৭ জুন:- গত তিন মাস ধরে যখন মানুষ মারণব্যাধিতে দিশেহারা তখন বিজেপি নেতাদের ময়দানে কেউ দেখতে পাননি। ওদের একমাত্র কাজ হচ্ছে বিদ্বেষ ছড়ানো ।এখানকার যিনি সাংসদ আছেন সেই লকেট চ্যাটার্জি কতদিন তাকে দেখতে পেয়েছেন বিপদের দিনে মানুষের পাশে। তার একমাত্র কাজ লিপস্টিক মেখে , ফেস পাউডার দিয়ে বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে চলেছেন । […]
নায়িকা হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি , রাজনৈতিক নেত্রী হিসাবেও মানুষের স্বীকৃতি আদায় করবো – সায়ন্তিকা।
বাঁকুড়া , ৯ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আজ বাঁকুড়া নিজের বিধানসভা কেন্দ্রে আসেন। তিনি এখানে মা মহামায়া মন্দিরে পুজো দিয়ে তাঁর প্রচার পর্ব শুরু করেন। তাঁর আগমনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মিনতী মিশ্র । আজ বাঁকুড়া […]







