হুগলি , ২৩ ডিসেম্বর:- আর মাত্র কয়েক মাস পর রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক থেকে বিরোধী সব দলই ময়দানে নেমে গেছে। এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন কর্মসূচি তথা তৃণমূল সরকারের নতুন কর্মসূচি বলা যেতেই পারে বঙ্গধ্বনি। এই কর্মসূচি চলছে রাজ্যের দিকে দিকে। ঠিক একইভাবে আজ গোঘাটের ভাবাদিঘি, সেই বিতর্কিত রেল লাইনের জায়গা ভাবাদিঘি। সেই জায়গায় আজ বঙ্গধ্বনি কর্মসূচির হওয়ার কথা। তার আগে ভাবাদিঘিতে বাংলার গর্ব মমতা গেট করা হয়েছিল। যেখানে ছবি ছিল গোঘাট বিধায়ক মানস মজুমদারের। আজ এই কর্মসূচিতে গিয়ে দেখা দেখা যায় গোঘাট বিধায়কের ছবি ব্লেড দিয়ে ফালাফালা করে কাটা হয়েছে। এব্যাপারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সেই গোঘাটের বিতর্কিত ভাবাদিঘিতে।
Related Articles
কাঠের চেয়ারে বসানো সহপাঠীর সাদাকালো ছবি, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকরা ।
হাওড়া,৪ ফেব্রুয়ারি:- একাদশ শ্রেণিতে পড়াশোনা করা শান্ত স্বভাবের মেয়েটির এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছে না ক্লাসের সহপাঠীরা। ও কারও সঙ্গে কোনও রকম ঝামেলায় যেত না। মিশুকে হওয়ার কারণে সবাই ওর কাছেই বসতো। ভালো আলপনা দিতে পারত। সরস্বতী পুজোর একদিন আগে থেকে স্কুলের বন্ধুদের সঙ্গে মন্ডপ সাজিয়েছে। বলতো কলেজে পড়বো, টিচার হবো! কিন্তু […]
উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের কথা মাথায় রেখে অনলাইনে গুরুত্বপূর্ণ প্র্যাকটিকাল ক্লাসের সিদ্ধান্ত।
কলকাতা, ২৮ জানুয়ারি:- চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গুরুত্বপূর্ন বিষয়ের প্র্যাক্টিক্যাল ক্লাসগুলি অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মত বিষয়ের প্র্যাকটিক্যাল ক্লাস আগামী সোমবারের মধ্যে অনলাইনে আপলোড করে দেওয়া হবে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। পরীক্ষার্থীরা পয়লা ফেব্রুয়ারী থেকে শিক্ষা সংসদের অয়েবসাইট ও বাংলার শিক্ষা পোর্টাল মারফত […]
প্রায় ৫০০ বছরের ভুসোকালীর পুজোয় মেতে উঠে মন্তেশ্বরের খরমপুরগ্রাম।
পূর্ব বর্ধমান, ৩ নভেম্বর:- মন্তেশ্বর ব্লকের একটি অন্যতম হল পূর্ব খরমপুর গ্রামের প্রায় ৫০০ বছরের ভুসোকালি পুজো। গ্রামের বর্ষিয়ান ব্যক্তি চিত্তরঞ্জন কুন্ডু জানান, গ্রামের একমাত্র প্রতিমা পুজো এটিই। অন্য কোন পুজোতেই প্রতিমা আসায় মানা রয়েছে। গ্রামে কোন দোতলা বাড়ি তৈরিতে নিষেধাজ্ঞা রয়েছে। নেই ছাদে ওঠার কোনো সিঁড়িও। চিত্তবাবু জানান, কথিত আছে কয়েকশ’ বছরের প্রাচীন এই […]








