কলকাতা , ২২ ডিসেম্বর:- এবার তেলুগু ভাষাকে রাজ্য প্রশাসন সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিল। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি। নবান্নে তিনি এদিন বলেন মূলত খড়গপুর এলাকার তেলুগু ভাষীরা অনেকদিন ধরে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিল তাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য । ওই এলাকার জন প্রতিনিধি প্রদীপ সরকার ও বারবার আবেদন করছিলেন। তাঁদের এই আবেদনে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিল। রাজ্য প্রশাসন এর আগে বাংলা ছাড়া সরকারি ভাষা হিসেবে নেপালি, উর্দু ,হিন্দি ,সাঁওতালি, পাঞ্জাবি ,ওড়িয়া ,রাজবংশী কামতাপুরি , কুরমুখ ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গের যে সমস্ত অধিবাসীদের ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই তালিকায় তেলুগু ভাষীদের ও যুক্ত করা হল।
Related Articles
শত্রুর দেশে গিয়ে শত্রু বধ , ২৮ বছর পর ব্রাজিলকে হারিয়ে লাতিন আমেরিকা সেরা আর্জেন্টিনা।
স্পোর্টস ডেস্ক, ১১ জুলাই:- ১৯৯৩ সালের পর প্রথম বার কোপা আমেরিকার ফাইনাল জিতল আর্জেন্টিনা৷ ২০১৬ তে সেমিফাইনালে হারের পর মনে হয়েছিল মেসি কি জাতীয় দলের জার্সিতে কোনো খেতাবই জিততে পারবে না। কিন্তু হল না সৌজন্যে ডি মারিয়া৷ ১-০ গোলে জিতে নিজের জাতীয় দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতলেন তিনি৷ প্রথমার্ধের খেলায় ১-০ গোলে পিছিয়ে থাকার […]
ফেরিওয়ালার গান চুরি , উপার্জন অন্যদের ; সাদা ভুবনের আকাশ কালো মেঘেই ঢাকা !
সুদীপ দাস, ৮ ডিসেম্বর:- একটা সময় জাতীয় কবি অরুন চক্রবর্তীর লেখা “লাল পাহাড়ির দেশে যা” গানটি চুরির স্বাক্ষী থেকেছে সঙ্গীত প্রেমী বাঙালী। এবারে এক আম বাঙালীর জনপ্রিয় লোকগীতি চুরি করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিলো সাইবারপ্রেমী বাঙালীরা। শ্রীরামপুর স্টেশনে মহুয়া গাছটির প্রেম ভরা তিরে বিদ্ধ হয়েছিলেন অরুনবাবু। এরপরই অরুনবাবুর হৃদয়ের রং দিয়ে ৫০ বছর পূর্বের […]
হকারদের ওপরে জুলুমের প্রতিবাদে শেওরাফুলি স্টেশনে বিক্ষোভ তৃণমূলের।
হুগলি , ২১ ডিসেম্বর:- প্লাটফর্মে ও ট্রেনে হকারদের উপড়ে রেল পুলিশ ও রেল কর্মীদের জুলুম বাজির অভিযোগ তুলে শেওড়াফুলি স্টেশনে প্রতিবাদ মিছিল করল তৃণমূল প্রভাবিত রেলওয়ে হর্কাস ইউনিয়ন। সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন চত্বরে হকারদের উপর অত্যাচার ও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পা মেলান হকারেরা। মিছিলে ছিলেন বৈদ্যবাটি পুরসভার বিদায়ী কাউন্সিলর তথা পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সুবীর […]







