হুগলি , ২২ ডিসেম্বর:- মাত্র ১৫ বছর বয়সেই ১৭ বছরের এক নাবালকের হাত ধরে ঘর ছাড়ে এক নাবালিকা। বীরভূম থেকে চলে আসা নাবালকের বাড়ি চুঁচুড়া পাঙ্খাটুলিতে। দুদিন পর নাবালকের বাড়ির লোক দু’জনের বিয়ে দিয়ে দেয়। খবর যায় ডালসা ও চাইল্ড লাইনের কাছে। মঙ্গলবার দুপুরে চুঁচুড়া থানার পুলিশের সহযোগীতায় নাবালকের বাড়িতে গিয়ে দুজনকেই উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হলো। আইন মোতাবেক তাঁদের দু’জনকেই পাঠানো হবে সরকারী হোমে। স্থানীয় সূত্রে জানা যায়, পাঙ্খাটুলির কাছে রেল খিলানের বাসিন্দা ওই নাবালকের মাসির বাড়ি বীরভূম জেলায়। মাসির বাড়িতে গিয়েই সেখানকার এক নাবালিকার সাথে পরিচয় হয় নাবালকের। চলতি মাসের ১৫ তারিখ নাবালিকাকে সঙ্গে করে চুঁচুড়ায় নিয়ে আসে নাবালক। দুদিন পর নাবালিকার সাথে নাবালকের স্থানীয় একটি মন্দিরে বিয়ে দেওয়া হয়। সিডব্লুিউসি মারফত এই খবর পায় ডালসা ও চাইল্ড লাইন। আজ সরকার পোষিত এই দুই সংগঠন চুঁচুড়া থানার সহযোগীতায় নাবালক ও নাবালিকা দুজনকেই উদ্ধার করে।
Related Articles
ভোটের আগেই নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট রাজ্যপালের।
কলকাতা , ১৯ জানুয়ারি:- নির্বাচনের আগেই নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। মঙ্গলবার শহরের এক বেসরকারি হোটেলে চ্যাটার্জী একাউন্টেন্টের একটি সম্মেলনে এসে এমনই মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, বিহারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরে যেভাবে সারাদেশের সকলের কাছে নজর কেড়েছিল নির্বাচন কমিশন আমার বিশ্বাস 2021 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারা যে ভূমিকা পালন […]
সিঙ্গুরে লকেটকে কালো পতাকা দেখালো কৃষকরা , উঠল গো-ব্যাক স্লোগান ।
হুগলি , ২৮ সেপ্টেম্বর:- কৃষি আইনেরএর সমর্থনে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মীদের মিছিলে কালো পতাকা দেখালো স্থানীয় কৃষকরাl হুগলির সিঙ্গুরের গোপালনগরের সাউপাড়া এলাকায় l কৃষি আইনের সমর্থনে সানাপাড়া থেকে শুরু হওয়া মিছিল প্রথমে টাটা প্রকল্প দিয়ে যাবার সময় স্থানীয় কৃষকরা সাংসদকে দেখে কান্নায় ভেঙে পড়েন, তাদের দাবি তাদের দেওয়া জমিতে শিল্প হলো না, […]
রাজীবের ঘরওয়াপসি , অখুশি কল্যানের গলায় সুনীলের “কেউ কথা রাখেনি” !
সুদীপ দাস, ৩১ অক্টোবর:- দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে দলে নেওয়া হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন মন্ত্রী তথা হাওড়া জেলার ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বিগত বিধানসভা নির্বাচনের আগেই সুর বদল করা শুরু করেছিলেন। একেবারে নির্বাচনের মুখে চার্টার্ড বিমানে দিল্লী উড়ে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন একদা দিদির অনুরাগী বলে পরিচিত রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগদান করেই পদ্মের টিকিটে […]







