হুগলি,১৫ জানুয়ারি:- রিষড়া পৌর সভা দ্বারা পরিচালিত 30 তম রিষড়া মেলায় বঙ্গীয় ভাষা সেতু তরফে বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি ও অন্যান্য ভাষার কবি সম্মেলন অনুষ্ঠিত হয় । সরস্বতী বন্দনা ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে শুরু করা হয় । সংস্থার কর্ণধার মুরুলি চৌধুরী স্বাগত ভাষণ রাখেন এবং অতিথিদের সম্মান জানান । সভাপতিত্ব করেন বয়োজ্যেষ্ঠ ঊর্দু শায়ের হালিম সার্ভার ।
কবিতা, গীত ও আবৃত্তি প্রস্তুত করে মেলাপ্রাঙ্গণ কে ভরিয়ে তোলেন মঞ্জু বেজ, কবরী ঘোষ,শান্তা কর রায়, মৃদুলা চ্যাটার্জী, তাপস মিত্র, সন্দীপ চ্যাটার্জি, চন্দ্র কিশোর চৌধুরী, মধু ছন্দা মিত্রা, প্রদীপ কুমার ধানুক, মনিকা বিশ্বাস সরকার, কল্যাণী মন্ডল, রাম নারায়ন সাহা, রূপসা চৌধুরী, পতিতপাবন হালদার, অর্নব বিশ্বাস, তাপস কুমার দে, সুপ্রিয়া মুখার্জি, শ্রাবণী কর্মকার, সংঘমিত্রা সামন্ত, শিপ্রা রায়চৌধুরী প্রভৃতি অনেকে । ধন্যবাদ জ্ঞাপন করেন চেয়ারম্যান ইন কাউন্সিল চন্দ্রমণি সিং ।Related Articles
বাজেট অধিবেশন দিয়ে আজ শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভা।
কলকাতা, ২ জুলাই:- করোনা আবহে সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির আলোচনা অনুসারে স্থির হয়েছে, আজ দুপুর ২ টায় রাজ্যপালের অভিভাষনের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হবে। এর পর আজ বিধান সভার উপাধ্যক্ষ নির্বাচন করা হবে। রামপুর হাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এর নাম নতুন উপাধ্যক্ষ হিসাবে প্রস্তাব করা […]
সাত শতাধিক বছর পর কুম্ভস্থান ত্রিবেণীতে।
হুগলি, ১৩ ফেব্রুয়ারি:- বাংলার মাঘ সংক্রাতিতে কুম্ভ মেলার আয়োজন ত্রিবেণীতে। ৭০৩ বছর পর গঙ্গার তিন নদীর মুক্ত বেণী হচ্ছে হুগলির বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে। তাই হিন্দু শাস্ত্রে এর গুরুত্ব রয়েছে সাধু সন্ত থেকে সাধারণের কাছে। অতীতে এখানেই কুম্ভ স্থান ও মেলা হত। নানা ইতিহাস খুঁজে মহানির্মানী আখড়ার সাধু সন্তরা কুম্ভের সন্ধান পেয়েছেন। তারই জন্য সেজে উঠছে ত্রিবেণী […]
সামাজিক ক্ষেত্রে এক ব্যতিক্রমী নজির রাখছে পিপলস সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
হুগলি, ৭ মার্চ:- ‘সকলের জন্য স্বাস্থ্য’ – এই লক্ষ্যকে সামনে রেখে গত প্রায় এক দশক ধরে স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে হুগলি জেলায় কাজ করে চলেছে পিপলস সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (পি.এস.ডব্লু.এফ)। প্রাথমিকভাবে কাজকর্ম স্বাস্থ্যমেলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধ সংক্রান্ত প্রচারে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে মেলার পাশাপাশি শ্রীরামপুর – উত্তরপাড়া ব্লকের কানাইপুর, নবগ্রাম ও রঘুনাথপুর পঞ্চায়েতের […]








