হুগলি , ২১ ডিসেম্বর:- চিকিৎসা পরিষেবায় গতি আনতে শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরী বিভাগের আধুনিকীকরণ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সোমবার হাসপাতালে হাজির হয়ে নতুন সাজে সেজে ওঠা জরুরী বিভাগের দ্বারোদঘাটন করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক প্রবীর ঘোষাল। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী ও হাসপাতালের সুপার জয়ন্ত সরকার। এ দিন প্রবীর বলেন,পুরনো জরুরী বিভাগের পরিকাঠামোতে কিছু ঘাটতি ছিল। একটি শয্যায় সমস্যা হচ্ছিল। নতুন জরুরী বিভাগে চারটি শয্যা ও অন্যান্য চিকিতসার সরঞ্জামের ব্যাবস্থা করা হয়েছে। রাজ্যের অন্যতম সেরা জরুরী বিভাগ বলে দাবি করেন তিনি।
Related Articles
দেশে সংক্রমণের বিস্ফোরণ, রাজ্যসফর বাতিল করে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
কলকাতা , ২২ এপ্রিল:- ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। আর এই নিয়েই শুক্রবার পর্যালোচনা বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার জেরে আগামিকাল বঙ্গে ভোট-প্রচারে আসছেন না মোদি। একদিনেই চারটি সভা ছিল তাঁর। বাতিল হল প্রত্যেকটি। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিডে আক্রান্ত হয়েছে ৩ লক্ষের বেশি মানুষ। যা সর্বকালীন রেকর্ড। […]
করোনা আবহে মহরম এ তাজিয়া নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বন্ধ এবার চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১৭ আগস্ট:- মহরমে জমায়েতের সবরকম অনুষ্ঠান বন্ধ হয়ে গেলো চুঁচুড়ায় । চুঁচুড়ায় অবস্থিত হুগলির কারবালায় প্রত্যেকবছর মহরমের দিন হাজার-হাজার মানুষের ভিড় জমে । শুধু হুগলি নয় হুগলির বাইরে থেকে উঃ ২৪ পরগনা , হাওড়া , বর্ধমান থেকেও বহু মানুষ হুগলিতে আসেন । শুধু ইমামবাড়া নয় , দশমীর দিন জেলার বিভিন্ন জায়াগা থেকে […]
প্রতিমাসে সর্বোচ্চ ৯ হাজার টাকা রোজগার করলেও পারিবারিক পেনশন যোগ্য বলেই বিবেচিত হবে।
কলকাতা, ৯ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের পারিবারিক পেনশন প্রাপকদের ন্যূনতম আয়ের সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতিমাসে সর্বোচ্চ মাসিক ৯ হাজার টাকা রোজগার করলেও পারিবারিক পেনশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। রাজ্যের অর্থ দপ্তর এই মর্মে নির্দেশিকা জারিঙ্করেছে। এরফলে রাজ্যের প্রায় সাত লক্ষ্য পেনশন প্রাপকের পরিবারের সদস্যরা উপকৃত হবেন। উল্লেখ্য সাম্প্রতিক কলে পেনশন, পারিবারিক […]







