হাওড়া,১৫ জানুয়ারি:- আজ পুণ্য মকর সংক্রান্তি। সকাল থেকে হাওড়ার বিভিন্ন ঘাটে পুণ্যস্নান করতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাট, চাঁদমারি ঘাট এবং বেলুড়ের বিভিন্ন ঘাটে মকর সংক্রান্তিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যস্নানের জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। বিবেকানন্দ ঘাটে আগত ভক্তরা পুণ্যস্নান করছে। নিরাপত্তা বলয়ে ঘিরে দেওয়া হয়েছে বেলুড় মঠ চত্বর।
Related Articles
জনসংযোগে বেরিয়ে আবারও ক্ষোভের মুখে চুঁচুড়ার বিধায়ক।
হুগলি, ৬ ডিসেম্বর:- গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা এলাকায় প্রায় সাড়ে আট হাজার ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল। কেন মানুষের সমর্থন মেলেনি তা জানতে জনসংযোগ যাত্রা কর্মসূচি ঘোষণা করেছিলেন বিধায়ক অসিত মজুমদার। গত ২০-২৪ নভেম্বর কোদালিয়া ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী জন প্রতিনিধিদের নিয়ে জনসংযোগ করেন বিধায়ক। জল রাস্তা আবাস নিকাশি […]
২৪ ঘন্টার মধ্যেই ফের ডাকাতি হাওড়ায়, এবারও টার্গেট শিক্ষিকার বাড়ি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
হাওড়া, ২০ আগস্ট:- ২৪ ঘন্টার মধ্যেই ফের ডাকাতি হাওড়ার জগৎবল্লভপুরে। এবারও টার্গেট শিক্ষিকার বাড়ি। রাতের শহরে এলাকার নিরাপত্তা নিয়ে উঠলো প্রশ্ন। আবারও সেই জগৎবল্লভপুর। ওই থানা এলাকায় শনিবার ভোররাতে ডাকাতির ঘটনা ঘটেছে। জগৎবল্লভপুরের পাতিয়াল শিবানন্দবাটিতে প্রধান শিক্ষিকার বাড়ির পর এবার জগৎবল্লভপুরের কালিতলা ঘোষপাড়ায় এক শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়েছে। অভিযোগ, এদিন ভোররাতে পাঁচজনের একটি ডাকাত […]
ঠিকা কর্মীদের অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা বালি পুরসভায়।
হাওড়া, ১৬ জুলাই:- বালি পুরসভায় ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ঠিকা কর্মীদের অবস্থান-বিক্ষোভ ঘিরে উত্তেজনা। দীর্ঘ দু’বছর ধরে বিল এবং বেতন নিয়ে সমস্যার কারণেই মঙ্গলবার দুপুরে তাঁরা অবস্থান করেন বলে জানা গেছে। বিক্ষোভ চলে বালি পুরসভার ফাইন্যান্স বিভাগের অফিসের সামনে। অফিসারকে আটকে রেখেই চলে বিক্ষোভ। যতক্ষণ না সমস্যার সমাধান হবে লাগাতার এই বিক্ষোভ চলবে বলে এদিন হুমকি […]









