শিলিগুড়ি , ১৯ ডিসেম্বর:- রাঙাপানির বড় সিয়াভিটা এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক শনিবার শিলিগুড়ি মহকুমার শিলিগুড়ি মহকুমার রাঙাপানি রাঙাপানির বড় সিয়াভিটা এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন স্থানীয়রা প্রথমে আলু চাষের জমি ও চা বাগান এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান। এর পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং তরীঘরী স্থানীয় খবর দেন বনদপ্তরকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে শালুগাড়া বনবিভাগের কর্মীরা। এরপর গোটা এলাকায় টহলদারি চালায়। প্রসঙ্গত চলতি মাসের বেশ কয়েকদিন আগেই রাঙাপানিতে চিতাবাঘের হামলায় আহত হন রেঞ্জার সঞ্জয় দত্ত সহ আরও পাঁচ জন। এরপর ফের এদিন চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল।
Related Articles
ইটভাটা মালিকদের প্রতিবাদ সভা চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১৪ সেপ্টেম্বর:- শ্রমিক মজুরী চুক্তির উপর প্রস্তাবিত ১২ শতাংশ হারে জিএসটি প্রত্যাহার করতে হবে, বর্ধিত জিএসটির হার প্রত্যাহার করতে হবে, সরকারী কোটা দরে কয়লা বিক্রি করতে হবে, সরকারী নির্মানকল্পে মাটির ইট ব্যবহার করতে হবে। এই সমস্ত দাবীদাওয়াকে সামনে রেখে অল ইন্ডিয়া ব্রিক এন্ড টাইলস ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন এবং বেঙ্গল ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন গত […]
রাতভর প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হাওড়া।
হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়াতেও মঙ্গলবার রাত থেকেই ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে। বুধবার সকালেও বৃষ্টি থামেনি। তবে বেলার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আকাশ সকাল থেকেই মেঘলা। এদিকে, রাতভর প্রবল বৃষ্টির জেরে হাওড়া পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়েছে। পুরসভা জমা জল […]
গাড়ির মধ্যে বসেই মিলবে করোনা টিকা এবার উদ্যোগ পুর নিগমের।
কলকাতা , ৪ জুন:- আরও বেশী সংখ্যক মানুষকে করোনা টিকাকরণের এর আওতায় আনতে কোলকাতা পুরনিগমের উদ্যোগে শহর বাসীদের জন্য ড্রাইভ থ্রু ভ্যাক্সিনেশন পরিষেবার সূচনা হল। কলকাতার এক শপিং মলে শুক্রবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা পুর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। পার্ক সার্কাস এর কোয়েস্ট মল, বেলভিউ ও উডল্যান্ড হাসপাতালের সহযোগিতায় […]







