হুগলি,১৫ জানুয়ারি:- বিশ্বের মধ্যে পশ্চিমবঙ্গই এমন একটি জায়গা যেখানে শিল্পীদের আলাদাভাবে উৎসাহিত করা হয়। খবর সোজাসাপটাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে একথাই বললেন বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুদেশ ভোঁশলে। ৩০ তম রিষড়া মেলার ১১তম দিন নিজের গানের মধ্য দিয়ে মাতিয়ে তোলেন সুদেশ। এদিন মঞ্চে ওঠার আগেই গ্রীন রুমে বসে খবর সোজাসাপটার পক্ষে অর্নব বিশ্বাসের সাথে একান্ত আড্ডা জমে ওঠে “ভয়েস অফ অমিতাভ বচ্চন”-এর।
সুদেশ ভোঁসলে বলেন পশ্চিমবঙ্গে আসলেই আলাদা অনুভূতি হয়। এখানাকার প্রতিটি ঘরে ঘরে সঙ্গীতকারদের জন্ম। পাশাপাশি বাংলার মিষ্টি, মিষ্টি দই এবং মাছের আইটেম তাঁর অত্যন্ত প্রিয় বলে জানান। রিষড়ায় এসে তিনি বলেন অন্যের গলা করতে পারা ইশ্বরের দান। সেটা জন্মগতই হয়। আমি শুধু রেওয়াজের মাধ্যমে আমি সেটাকে শুধু পালিশ করি। সুদেশবাবু বলেন অমিতজি(অমিতাভ বচ্চন) দেশের সেরা সুপার ষ্টার উনি যখন প্রশংসা করেন তখন আমি আলাদাভাবে অনুপ্রানিত হই। এরপর মঞ্চে উঠে তিনি রিষড়া বাসীর মন জয় করে নেন।Related Articles
খরদহ বিধানসভায় মনোনয়নপত্র দাখিল শোভনদেবের।
ব্যারাকপুর, ৭ অক্টোবর:- ব্যারাকপুর প্রশাসনিক ভবন মনোনয়নপত্র দাখিল করলেন খড়দহ বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী বলেন বাংলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বাংলার একমাত্র নেত্রী যিনি বাংলার সব রকম সমস্যার ও মানুষের কথা ভাবেন খড়দহের আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও গতি আনতেও খড়দহের সার্বিক উন্নয়নের […]
রহস্যজনক ভাবে তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১৬ মে:- রহস্যজনকভাবে এক তরুনীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে জেলাশাসকের বাসভবনের গেট আটকে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। মৃত ওই তরুনীর নাম তাজেজ্জোহরা খাতুন (২১)। বাড়ি চুঁচুড়া থানার ইমামবাড়া সংলগ্ন ইমামবাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ইমামবাঝার এলাকায় তাজেজ্জোহরাকে তাঁর দুই বান্ধবী বাড়ি থেকে […]
পান্ডুয়া ও খন্নান স্টেশনে রেল অবরোধের জেরে বিপাকে যাত্রীরা।
সুদীপ দাস, ৫ সেপ্টেম্বর:- বর্ধমানের শক্তিগড়ে কাজ হওয়ার জন্য ৩রা সেপ্টেম্বর থেকে আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত সকালের দিকে বহু ট্রেন বাতিলের সিদ্ধান্তে নিয়েছে পূর্ব রেল। সকালে ট্রেন বাতিলের জন্য মহা ফাঁপড়ে পরেছেন নিত্যযাত্রীরা। সেইসমস্ত যাত্রীরা সোমবার সকাল থেকে দফায়-দফায় রেল অবরোধে সামিল হলেন। সোমবার সকাল থেকেই পান্ডুয়া ও খন্ন্যান স্টেশনে দফায়-দফায় চলে রেল অবরোধ। অবরোধের […]










