পুর্ব-মেদিনীপুর , ১৯ ডিসেম্বর:- তৃণমূল কংগ্রেসের পচনের কারণেই তিনি দলত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। বিজেপি-তে যোগ দেওয়ার আগে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে তিনি এক খোলা চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেসে পচন ধরেছে৷ গত ১০ বছরে দলে কোনও পরিবর্তন হয়নি৷ ব্যক্তি স্বার্থেই এখন তৃণমূল কংগ্রেস হচ্ছে বলে শুভেন্দু তার চিঠিতে দাবি করেছেন। পুরোন দলের কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশে ইংরেজিতে ৪ পাতার চিঠি লিখে কেন তিনি দল শুভেন্দু অধিকারী তা স্পষ্ট করে দিয়েছেন। সেখানে তিনি আরও অভিযোগ করেছেন, তিনি চেষ্টা করেও গত দশ বছরে দলে পরিবর্তন আনতে পারেননি৷ উন্নতি করতে পারেননি৷ দলের প্রতিষ্ঠাতা সদস্যরাই এখন তৃণমূলে কোণঠাসা বলেও তার আরো অভিযোগ।
Related Articles
তুলো বোঝাই লড়িতে আগুন ডানকুনিতে।
হুগলি,১৪ জানুয়ারি:- তুলো বোঝাই লড়িতে আগুন ডানকুনিতে।মঙ্গলবার সন্ধ্যায় ডানকুনি টি এন মুখার্জী রোডে ওঠার আগে তুলো বোঝাই লড়িতে ওভারহেডের বিদ্যুতের তারের সাথে সংযোগ হওয়াতে আগুন ধরে যায়,দাউ দাউ করে জ্বলতে থাকে লড়িটি।লড়িতে থাকা সমস্ত তুলো পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।রাস্তার মাঝখানে লড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে […]
নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পূর্ন করার দাবীতে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করলো চাকুরীপ্রার্থীরা।
সুদীপ দাস , ২২ মার্চ:- প্রাথমিক টেটের কাউন্সেলিং ২৪ঘন্টার মধ্যে করতে হবে, পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ১৬৫০০ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পূর্ন করার দাবীতে চুঁচুড়ায় জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করলো চাকুরী প্রার্থীরা। সোমবার দুপূর থেকে তাঁরা পুনরায় বিক্ষোভে সামিল হয়। ২০১৪সালে প্রাথমিক টেটে উত্তীর্ন এইসমস্ত চাকুরীপ্রার্থীরা এর আগেও হুগলী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের […]
১২ টি চোরাই বাইক উদ্ধার করল পুলিশ।
হুগলি , ১০ জুলাই:- ১২ টি চোরাই বাইক উদ্ধার করল পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার বৈঁচি ফাঁড়ির সহযোগীতায় ভাতার থানার পুলিশ ১২ টি চোরাই বাইক উদ্ধার করল।বছর ৪৬ এর কার্তিক রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তার বাড়ি পান্ডুয়ার জামনা পঞ্চায়েতের গহমী এলাকায়।অভিযুক্ত কার্তিক কে গ্রেফতার করে নিয়ে যায় ভাতার থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর,বৈঁচির […]








