কলকাতা , ১৭ ডিসেম্বর:- রাজ্যের আপত্তি সত্ত্বেও তিন আইপিএস আধিকারিক কে কেন্দ্রীয় ডেপুটেশনের পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট করে ওই সিদ্ধান্তের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এই পদক্ষেপ কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই নয়। রাজ্যের আপত্তি সত্ত্বেও আধিকারিকদের সরানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর হস্তক্ষেপ বলে তিনি মনে করেন। ভোটের আগে এইভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য প্রশাসনের ওপর পরোক্ষে চাপ সৃষ্টি করছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। তিনি বলেছেন এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
Related Articles
শ্রীরামপুরের সাংসদের গলা নকল করে অশোভনীয় পোস্ট করার অভিযোগ এক ইউ টিউবারের বিরুদ্ধে , মুচলেখা দিয়ে ক্ষমা স্বীকার অভিযুক্তের।
হুগলি, ২ জুলাই:- সোশ্যাল মিডিয়া ইউ টিউবে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে মিমিক্রি করে অশোভনীয় পোষ্ট করার অভিযোগে এক ইউ টিউবার কে জিঞ্জাসাবাদের জন্য আটক করল শ্রীরামপুর থানার পুলিশ। শুক্রবার অভিযুক্ত শ্রীরামপুর থানায় হাজির হয়ে মুচলেকা দিয়ে অন্যায় স্বীকার চেয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম সাজিদ খান ওরফে ফিদা হোসেন। বাড়ি বীরভূম জেলার […]
নদীতে ভাসছে মৃতদেহ , চাঞ্চল্য পুরশুরায়।
পুড়শুড়া, ১৯ জুলাই:- নদীতে ভাসছে মৃতদেহ। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়ায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দামোদর নদী থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা দেখা দেয়। এদিন আঁকড়ি শ্রীরামপুর এলাকায় দামোদর নদীর জলে এদিন সকালে মৃতদেহ ভেসে আসতে দেখেন এলাকার মানুষ। খবর দেওয়া হয় পুরশুড়া থানায়। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের […]
রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় ৫০ লাখ ছুয়েছে।
কলকাতা , ৩০ অক্টোবর:- রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় ৫০ লাখ ছুয়েছে। কৃষিদপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় ৪৯ লক্ষ ৮৮ হাজার কৃষক এই প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করেছেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের সূচনা করেন। কৃষকবন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী বছরে ২ হাজার থেকে ৫ হাজার টাকা […]








