অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ জানুয়ারি:- স্ট্রাইকার সমস্যা মেটাতে তরুণ ফুটবলার এডমুন্ড লালরিনডিকা’কে দলে নিল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি থেকে লাল- হলুদ শিবিরে ‘লোন’এ এলেন মিজোরামের এই ফুটবলার। ২০১৮-১৯ মরসুমের আইএসএল জয়ী বেঙ্গালুরু এফসি দলেও ছিলেন স্ট্রাইকার। ২০১৯-২০ মরসুমে সুনীল ছেত্রী-গুরপ্রীত সিং’দের সঙ্গে দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এডমুন্ড। চলতি মরসুম শুরু হওয়ার আগে লাল-হলুদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে বেঙ্গালুরু’র হয়ে গোল করেছিলেন এডমুন্ড লালরিনডিকা।নতুন ফুটবলার অর্ন্তভুক্ত হওয়ায় শক্তি বাড়ল কি না তা সময় বলবে । তবে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এখন মেতে রয়েছেন গোকুলাম FC ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্যেই । গোয়ার মাটিতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে হারের পরে বুধবার কল্যাণী স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল ।
ডার্বির আগে শেষ ম্যাচ লাল হলুদ ব্রিগেডের । ফলে ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন আলেয়ান্দ্রো । দল হিসেবে কেরালার গোকুলাম FC যথেষ্ট শক্তিশালী বলে সমীহের সুর লাল হলুদ কোচের গলায় । হেনরি কিসিয়াকা ও মার্কোসকে কড়া রক্ষণে পিষে গোকুলামকে ব্যাকফুটে ঠেলতে চান আলেয়ান্দ্রো । আর এই কাজে তার হাতিয়ার দ্রুত গতির প্রতিআক্রমণ নির্ভর ফুটবল । দলের গোলের সুযোগ তৈরি করাকে কৃতিত্ব দিচ্ছেন । তবে এবার সুযোগ তৈরি করেই কাজ শেষ হবে না । বলকে জালে পাঠালে তবেই উদ্দেশ্য সফল হবে, ফুটবলারদের বলেছেন লাল হলুদ কোচ । । প্রতিপক্ষের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি নয় গোকুলামের পুরো দলকেই গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল । দুই স্ট্রাইকার হেনরি কিসিয়াকা ও মার্কোসকে কড়া নজরে রাখতে চায় লাল-হলুদ কোচ ।Related Articles
কেবল টেলিভিশন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের ভ্যাকসিন দেবার ব্যাবস্থা করতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১২ জুন:- রাজ্যে কেবল টেলিভিশন শিল্পের কর্মীদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করতে রাজ্য সরকার আজ সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থা গুলির সঙ্গে বৈঠকে বসছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সহ স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকেরা আজ রাজ্যের ছটি বৃহৎ মাল্টি সিস্টেম অপারেটর সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্যে প্রায় এক লক্ষ আশি হাজার কেবল অপারেটর […]
অজিভূমে গোলাপি বলে দিন-রাতের টেস্টের দিন ঘোষণা।
স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- অবশেষে অজিভূমে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্টের পরিকল্পনাতেই শিলমোহর দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। গত দুদিন আগেই দিন-রাতের টেস্টে বিরাটদের পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে ছিলেন তারকা অজি পেসার মিচেল স্টার্ক। এবার সেই প্রস্তাবেই সম্মতি দিল অজি বোর্ড। সিডনিতেই গোলাপি বলে দিন-রাতের টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। বিদেশের মাটিতে এই প্রথম কৃত্রিম […]
হাওড়ায় স্বাস্থ্যসাথীর ফর্ম বিলি করল বিজেপিও !!!
হাওড়া, ৪ ডিসেম্বর:- রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যবাসীর জন্য ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে সেই ফর্ম বিলির কাজ চলছে। যদিও ভবিষ্যতে এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এই কারণেই আজ থেকে হাওড়ায় বিজেপির কার্যকর্তারা ক্যাম্প খুলে স্বাস্থ্যসাথী ফর্ম বিলি শুরু করে উপভোক্তাদের নাম নথিভুক্ত করার কাজে নেমেছেন। এই প্রসঙ্গে বিজেপির […]






