কলকাতা , ১৫ ডিসেম্বর:- শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের রাজ্য সরকার মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ে মানবিক প্রকল্প নামে এই পেনশন প্রদান কর্মসূচী শুরু হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। দুয়ারে সরকারের প্রথম পর্যায়ে ১১ দিনের মধ্যে ৬৪ লক্ষেরও বেশি লোক বিভিন্ন প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন। আজ থেকে তার দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে। প্রথম ধাপে, নাগরিকদের কাছে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে সারা রাজ্যে সাত হাজারের বেশি শিবির খোলা হয়েছিল। ইতিমধ্যে, ৬০% এরও বেশি নাগরিক এইসব শিবির থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বলে জানানো হয়েছে।
Related Articles
শেওরাফুলিতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ কল্যাণ ব্যানার্জী।
হুগলি , ১৯ নভেম্বর:- শেওরাফুলিতে নোনাডাঙ্গা এথলেটিক ক্লাবের পুজোর উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী। বৃহস্পতিবার ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন সাংসদ। এদিন পুজোর উদ্বোধনে এসে শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল কল্যাণ ব্যানার্জীকে। এদিন কল্যাণ ব্যানার্জী বলেন শিশির অধিকারী আমার পিতৃতুল্য তাই অধিকারী পরিবারের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুর বড় […]
পাণ্ডুয়ায় ট্রাক্টর উল্টে মৃত তিন।
হুগলি, ১৯ ডিসেম্বর:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামনার পীরা গ্রাম থেকে মূলগ্রামের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। সেই সময় ট্রাকের ইঞ্জিনের উপর বসে ছিলেন অঞ্জন হেমব্রম, বিশ্বজিৎ বাস্কে ও উত্তম হাঁসদা। তাদের প্রত্যেকেরই বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে।পীড়া গ্রামে বাড়ি তিন যুবকের। মূলগ্রামে যাওয়ার পথে মাঠে নামার সময় হঠাৎ ই উল্টে যায় ট্রাক্টরট্রি। […]
রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না।
কলকাতা , ৪ মার্চ:- রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এ ব্যাপারে কোন নির্দেশ না থাকায় বহু জেলাতেই চুক্তির ভিত্তিতে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের ইতিমধ্যেই ভোটের কাজের জন্য […]







