সুদীপ দাস , ১৩ ডিসেম্বর:- টহলরত পুলিশের তৎপরতায় এটিএম লুটে বাঁধা। তবে পুলিশের নজর এড়িয়ে চম্পট দিলো দুষ্কৃতিরা। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত শরৎসরনী এলাকায়। এদিন রাতে প্রতিদিনকার মত রাস্তায় টহল দিচ্ছিলো পুলিশ। কানাড়া ব্যাঙ্কের শরৎসরনী শাখার নীচে অবস্থিত এটিএমে সেসময় লুটের চেষ্টা চালাচ্ছিলো জনা তিনেক দুষ্কৃতি। পুলিশের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি সেই এটিএমের দিকে এগোতেই সতর্কিত দুঃষ্কৃতিরা সেখান থেকে চম্পট দেয়। এরপরই পুলিশ ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওই এটিএমের সাটার নামিয়ে তালা মেরে দেয়। আজ রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়। উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশও। ব্যাঙ্ক আধিকারিকদের সাথে কথা বলে ঘটনার তদন্ত শুরু করে চুঁচুড়া থানার পুলিশ।
Related Articles
গত ২৪ ঘন্টায় আবার রেকর্ড সংখ্যক চার হাজার ৬৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
কলকাতা , ২১ অক্টোবর:- পুজোর মুখে রাজ্যে গত ২৪ ঘন্টায় আবার রেকর্ড সংখ্যক চার হাজার ৬৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। ফলে রাজ্যে এখনও পর্যন্ত তিন লাখ ৩৩ হাজার ১২৬ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে দুই লাখ ৯১ হাজার ৩০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার ৮৭ দশমিক […]
পরিবহন সঙ্কটের জেরে বাজারে অমিল নিত্য প্রয়োজনীয় ওষুধ , আতঙ্কিত ক্রেতারা।
হুগলি ,২৯ মার্চ:- করোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য একযোগে লকডাউন চালু করেছে দেশে ও রাজ্যে। এরমধ্যে অত্যাবশ্যক পণ্য হিসেবে দুধ ও জীবনদায়ী ওষুধ কে বাদ দিলেও পরিবহন সঙ্কটের জেরে বাজারে অমিল সুগার , প্রেসার ও থাইরয়েডের মতো নিত্য প্রয়োজনীয় ওষুধ। রবিবার লকডাউনের ষষ্ঠ দিনে ওষুধের জোগান নিয়ে আশঙ্কিত হয়ে পড়েছেন ওষুধ বিক্রেতারা। তাদের কথায় […]
হাওড়া স্টেশন থেকে আটক অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী মহিলা।
হাওড়া, ২৩ মার্চ:- নগদ টাকা ও সোনা উদ্ধারের পর এবার হাওড়া স্টেশন থেকে আটক অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী মহিলা। হাওড়া স্টেশনে আরপিএফ অফিসারদের হাতে ধরা পড়েন ওই দুই বাংলাদেশী। বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটে নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ওই দুই মহিলাকে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহের বশে আরপিএফ অফিসাররা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জানা যায় […]







