হাওড়া,১৪ জানুয়ারি:- অল বেঙ্গল মোটর ভেহিক্যালস ইউনিয়নের সম্পাদক মনোজ মুখোপাধ্যায়ের স্মৃতিতে মঙ্গলবার দুপুরে হাওড়ায় এক স্মরণসভার আয়োজন করা হয়। ইউনিয়নের সদস্যরা ওই স্মরণসভায় অংশ নেন। সংগঠনের গঠনমূলক কাজে মনোজবাবুর অবদানের কথা এদিন বক্তারা স্মরণ করেন। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মনোজ মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়। এদিন তাঁর স্মৃতিতে স্মরণসভা হয় হাওড়া মোটর ভেহিক্যালস ইউনিয়নের অফিসে। মনোজবাবুর ছবিতে মাল্যদান করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
Related Articles
পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে গুলি , চাঞ্চল্য বাঁশবেড়িয়ায় !
সুদীপ দাস, ২৬ ডিসেম্বর:- বাঁশবেড়িয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামে গুলি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ওই এলাকায়। প্রাক্তন পুরপ্রধান অরিজিতা শীলের বক্তব্য গতকাল রাতে বাইকে করে জনাকয়েক দুঃস্কৃতি আমার বাড়ির সামনে এসে দু’রাউন্ড গুলি চালিয়ে যায়। আমার মনে হচ্ছে আমাকে এবং আমার স্বামীকে ভয় দেখাতেই তারা এসেছিলো। পাশাপাশি অরিজিতা শীল বলেন আমি ২০১০ সাল থেকে তৃণমূল […]
করোনার ভয়াবহতা থেকে রিষড়াবাসীকে সজাগ থাকার অনুরোধ জানালেন রিষড়া পুরসভার কাউন্সিলার মনোজ গোস্বামী।
তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- করোনার ভয়াবহতা থেকে রিষড়া বাসীকে সজাগ থাকার অনুরোধ জানালেন রিষড়া পুরসভার কাউন্সিলার মনোজ গোস্বামী। মনোজবাবু বলেন করোনা মহামারীর রূপ নিয়েছে সারা পৃথিবী জুড়ে । আমাদের রাজ্যের মানুষ প্রথম কয়েকদিন এর সম্বন্ধে সজাগ ছিলেন না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো মানুষ এর যে ভয়ঙ্কর রূপ তা অনুধাবন করতে পেরে সজাগ হচ্ছেন। ৯৯ […]
ওভারহেড গেট ভেঙে পড়ল বৃষ্টিতে, যান চলাচল ব্যহত হুগলিতে।
হুগলি, ২৭ জুলাই:- কন্যা সুরক্ষা যাত্রায় আগামী কাল শুভেন্দু অধিকারী মগড়ায় আসার কথা। বিকালে মিছিল ও সভা করবেন তিনি। তার প্রচারে বিভিন্ন জায়গায় ব্যানার ওভারহেড গেট করে হুগলি বিজেপি। পোলবার সুগন্ধায় দিল্লী রোডের উপর একটি গেট করা হয়েছিল। আজ রাত আটটা নাগাদ হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। একটি দাঁড়িয়ে থাকা গাড়ির উপর ভেঙে […]










