হাওড়া , ১২ ডিসেম্বর:- কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কৃষকেরা। শনিবার শ্রমিক সংগঠনগুলির ডাকা ‘টোল ফ্রি’ কর্মসূচি পালন হল সারা দেশে। এদিন সকালে হাওড়ায় বিদ্যাসাগর সেতুতে পালন হয় এই কর্মসূচি। সিটু এবং আইএনটিইউসি যৌথভাবে পালন করে এই কর্মসূচি। যেহেতু শিল্পপতিদের হাতে টোলগুলি দিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে শনিবার সকালে কৃষক সংগঠনগুলি ‘টোল ফ্রি’ আন্দোলনে নামে। দাবি ছিল, টোলগুলিতে বিনা ভাড়ায় সব গাড়ি যেতে দিতে হবে। গাড়ি থেকে কোনওরকম ট্যাক্স নেওয়া হবে না। এদিন সকালে আধ ঘন্টার জন্য দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজায় বাম এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন টোল ট্যাক্স বয়কট কর্মসূচি নেয়। গত ১৬ দিন ধরে দিল্লিতে কৃষকরা কেন্দ্রের বিরুদ্ধে যে আন্দোলন করছেন কৃষকদের সেই আন্দোলনকে আরও জোরালো করে তুলতে এদিন টোল ট্যাক্স বয়কট করার অভিযান হয়।
Related Articles
রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম বর্ষপূর্তিতে স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ।
হাওড়া, ২৭ ডিসেম্বর:- রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে বুধবার বেলুড় মঠে এক স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এই বিষয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানান, এটি আমাদের কাছে খুবই গৌরবের। […]
নাড্ডার চ্যালেঞ্জের পাল্টা জবাব অভিষেকের।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাস প্রশ্নে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না।’ এদিনের বিজেপির সভার ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদীর একাধিক প্যাকেজের কথা মনে করিয়ে দিয়েছেন নাড্ডা। অভিষেক বিজেপির সর্বভারতীয় […]
পিছিয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব।
কলকাতা, ২৯ অক্টোবর:- পিছিয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে চলচ্চিত্র উৎসবের সময় পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক টুইট বার্তায় তিনি জানান ৫ই নভেম্বর এর বদলে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২১ সালের ৮ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। অতিমারীর আবহে সারা বিশ্বে প্রায় সমস্ত চলচ্চিত্র উৎসব পিছিয়ে গিয়েছে […]








