শিলিগুড়ি , ১০ ডিসেম্বর:- বিধায়ক তথা পুর প্রশাসক অশোক ভট্টাচার্যের বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে বুধবার রাতে অশোক বাবুর বাড়িতে ঢুকে বেশকিছু সামগ্রী ও বাসনপত্র একটি বস্তাতে ভড়ে নিয়ে পালানোর চেষ্টা চালায় চোর। সেই সময় শব্দ পেয়ে বাড়ির লোকজন উঠে পড়ে। এবং চোর বুঝতে পেরে চম্পট দেয়। তবে কোন কিছু খোয়া যায়নি। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় যায় শিলিগুড়ি থানার পুলিশ। এরপর এদিন দুপুরে পুলিশ কুকুর দিয়ে গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। এর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
সিঙ্গুরের সারের দোকান ও গোডাউনে পুলিশের হানা।
হুগলি, ১৭ নভেম্বর:- সিঙ্গুরে সারের দোকান ও গোডাউনে পুলিশের হানা। আলুর চাষের মরশুমে সারের মূল্যবৃদ্ধি নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন অসাধু সারের দোকানদার বস্তায় সারের লেখা দামের থেকেও বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাঁরই পরিপ্রেক্ষিতে হুগলীর গ্রামীণ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ডিএসপি নিমাই চৌধুরী ও সিঙ্গুর থানার ওসি […]
করোনায় এক প্রাথমিক শিক্ষিকার মৃত্যু ঘিরে আতঙ্ক চন্দননগরে।
হুগলি , ১৪ জুলাই:- করোনায় এক প্রাথমিক শিক্ষিকার মৃত্যু ঘিরে আতঙ্ক চন্দননগরে। মৃত শিক্ষিকার নাম সৌমি সাহা (৩৬), বাড়ি চন্দননগরের মুন্সি পুকুর এলাকায়। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ব্যান্ডেল ইএসআই হাসপাতালে মৃত্যু হয় শিক্ষিকার। পোলবা থানার অন্তর্গত কাশ্বরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সৌমি দেবী তৃণমূল প্রাথমিক শিক্ষা সংসদের সক্রিয় সদস্যা। জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে জানা […]
সন্দীপকে দেখে চোর চোর স্লোগান, ৮ দিনের সিবিআই হেফাজত আদালতের।
কলকাতা, ৩ সেপ্টেম্বর:- সন্দীপ ঘোষ সহ ৪ জনকে সিবিআই নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হয় কোর্টের উদ্দেশ্যে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই গতকালই গ্রেফতার করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ৪ জনকে। নিজাম প্যালেস থেকে সন্দীপ সহ ৪ জনকে সিবিআই যখন বার করে তখন নিজাম প্যালেস চত্বরে চোর চোর বলে […]










