হাওড়া , ৭ ডিসেম্বর:- রাস্তার ডাস্টবিনে এবং পাশেই ময়লার আবর্জনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিজেপির দলীয় পতাকা। সোমবার এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার ব্যাঁটরায়। জানা গেছে, রবিবার রাতের অন্ধকারে কেউ বা কারা বিজেপি’র পতাকা খুলে ফেলে দেয় ডাস্টবিনে। ব্যাঁটরা থানা এলাকার এইচআইটি কোয়ার্টার সংলগ্ন বৃন্দাবন মল্লিক লেনে ওই ঘটনা ঘটে। একটি ডাস্টবিনে ও তার আশেপাশে ময়লা আবর্জনার মধ্যে পতাকাগুলি পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির তরফ থেকে অভিযোগের তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির শিবপুর ৩ নং মন্ডলের সাধারণ সম্পাদক সুকমল ঘোষ বলেন, নারদার চোর সারদার চোর ত্রিপল চোর তৃণমূল রাতের অন্ধকারে চোরের মতো এক কান্ড ঘটিয়েছে। এই ঘটনার নিন্দার ভাষা নেই। ব্যাঁটরা থানায় লিখিত অভিযোগ জানানো হবে।
Related Articles
দুষ্কৃতী দৌরাত্ম্য হাওড়ার চ্যাটার্জি হাটে। প্রতিবাদ করে আক্রান্ত ব্যবসায়ী ও তাঁর বাবা।
হাওড়া , ১৮ সেপ্টেম্বর:- ধারে মাল দিতে রাজি না হওয়ায় এক স্টেশনারি দোকান ব্যবসায়ীকে মারধর করে মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতিরা। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ব্যবসায়ী বাবাও। তাঁরও নাক ও মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতিরা। বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোর দিন ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁত্রাগাছি মোড়ে। রাতেই চ্যাটার্জিহাট থানায় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এদিকে, এই […]
খেলার মাঠ দখলকে কেন্দ্র করে বোমাবাজি , এলাকায় আতঙ্কের পরিবেশ।
নদীয়া , ৮ আগস্ট:- খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা। সারা গ্রাম জুড়ে চলল মুড়ি-মুড়কির মতো বোমাবাজি । ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায় । সূত্রের খবর , নদীয়া শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেব ডাঙ্গা গ্রামে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি খেলার মাঠ রয়েছে । অভিযোগ ওই গ্রামের দুই পাড়ার ভেতর দীর্ঘদিন ধরেই ওই খেলার […]
ফের আগুনের আতঙ্ক হিন্দমোটরে।
হুগলি , ৩ ফেব্রুয়ারি:- ফের আগুন আতঙ্ক এবার ঘটনাস্থল হিন্দমোটর কলোনি বাজারে।আজ সকালে আঁচমকাই আগুন লেগে যায় সত্যেন বিস্বাসের ঘরে।স্টোভে রান্না করার সময় বাস্ট করে তারপর আগুন ছড়িয়ে যায় অনন্য ঘরে। ৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।আগুনের খবর যায় দমকলে ২ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা।ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ। […]








