হুগলি , ৬ ডিসেম্বর:- হুগলি জেলার বলাগড় বিধানসভার সোমরাবাজারের কোলোরা মোড়ে গণবানী ভবনে বিশ্বনাথ মঞ্চে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল।রবিবার বলাগড় বিধানসভার বিধায়ক অসীম কুমার মাঝি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন। উপস্থিত অতিথিবর্গদের সংবর্ধনা জানানো হয়। বলাগড় বিধানসভার অন্তর্গত ১৩ টি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এই সম্মেলনে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত করেন। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক বেচারাম মান্না স্নেহাশিস চক্রবর্তী সহ বিশিষ্ট নেতৃত্বরা। এদিন মন্ত্রীকে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর দায়িত্ব দেবেন তিনি বলবেন। নেতা কর্মীরা কাজ করতে পারছেন না সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এটা একটা পরিবার কে একটা কম পেল কে টা বেশি পেল এগুলো কোন ব্যাপার নয়। অনেক বিধায়করা বিজেপিতে চলে যাবে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এ বিষয়ে কোন মন্তব্য করবেন না।
Related Articles
সি,আই রিষড়ার দায়িত্বে এবার প্রবীর দত্ত।
হুগলি, ৮ এপ্রিল:- রিষড়া কাণ্ডের জের! রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কেল তৈরি করল চন্দননগর পুলিশ।তার দায়িত্ব দেওয়া হল প্রবীর দত্তকে। প্রবীর দত্ত রিষড়া থানার প্রাক্তন ওসি। তিনি চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগে ছিলেন। রিষড়া থানার ওসি থাকার সুবাদে তার অভিজ্ঞতা কাজে লাগবে আইন-শৃঙ্খলা রক্ষায় মনে করছে চন্দননগর পুলিশ। গত রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় […]
সরকারি বাসে বিনা টিকিটের ছাত্রীদের ধরতে বিশেষ অভিযান পরিবহন দপ্তরের।
কলকাতা, ১০ জুন:- সরকারি বাসের বিনা টিকিটের যাত্রীদের ধরতে রাজ্য পরিবহন দফতর বিশেষ অভিযানে নেমেছে। বিশেষ দল গঠন করে বাসে বাসে চলছে তল্লাশি অভিযান। শহর এবং দূরপাল্লার সব বাসেই চালানো হচ্ছে তল্লাশি। রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে তাদের কাজ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। একই রকম ভাবে […]
আনিস-কান্ডে হাওড়ায় বামেদের মিছিল।
হাওড়া, ৩ মার্চ:- আনিশ খানের হত্যার বিচার চাইতে হাওড়ার কাজিপাড়া থেকে পিলখানা পর্যন্ত বামফ্রন্টের উদ্যোগে মিছিল হলো। আনিশ খান হত্যাকান্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার মিছিল করে বামফ্রন্ট। উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্ট নেতৃবৃন্দ। Post Views: 517









